কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

“আমি নই আমরাই সেবা সংঘ”-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন “আমি নই আমরাই সেবা সংঘ”। যশোর জেলার বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নে সংগঠনটির উদ্যোগে এবং একজন মানবিক প্রবাসীর আর্থিক সহযোগিতায় অসহায় গরিব মানুষের বাড়ি বাড়ি গিয়ে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।সংগঠনের স্বেচ্ছাসেবকরা সরাসরি উপকারভোগীদের ঘরে পৌঁছে কম্বল তুলে দেন, যাতে প্রকৃত শীতার্ত মানুষরা এই সহায়তা পায়। শীতবস্ত্র পেয়ে সুবিধাভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ বিষয়ে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি পরিমল বিশ্বাস বলেন,“মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। সমাজের অবহেলিত ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রবাসী ভাইয়ের সহযোগিতায় আমরা এই শীতবস্ত্র বিতরণ করতে পেরেছি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”স্থানীয়দের মধ্যে এ উদ্যোগ প্রশংসিত হয়েছে। সংগঠনটি সমাজের সচেতন ও বিত্তবান ব্যক্তিদের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।

আরও খবর