কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

যশোরে মা-সন্তানের যৌথ প্রয়াসে বিটিএইচ পিঠা উৎসব সম্পন্ন

যশোর শহরের আরএন রোড ক্রীড়াচক্র মাঠে শনিবার এক জাঁকজমকপূর্ণ আবহে অনুষ্ঠিত হয়ে গেল 'ব্রাদার টিটোস হোম' (বিটিএইচ) আয়োজিত দিনব্যাপী পিঠা উৎসব। ‘খুব কম বাচ্চাই পিঠা বোঝে; আমাদের বাচ্চাদের পিঠা চেনাই’— এই ব্যতিক্রমী প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই উৎসবে ছিল কয়েকশ রকমের দেশীয় পিঠার সমাহার।আয়োজক সূত্রে জানা গেছে, এই উৎসবের প্রধান বিশেষত্ব ছিল পিঠা তৈরিতে মা ও সন্তানের অংশগ্রহণ। 'বেস্ট পিঠা মেকার' পুরস্কার পাওয়ার প্রধান শর্তই ছিল, মায়েদের সাথে হাতে হাত মিলিয়ে সন্তানদেরও পিঠা তৈরিতে অংশ নিতে হবে। শহুরে যান্ত্রিকতায় বেড়ে ওঠা শিশুদের বাঙালির চিরচেনা ঐতিহ্য ও শেকড়ের স্বাদ দিতেই এই উদ্যোগ নেওয়া হয়।

সরেজমিনে দেখা যায়, উৎসব প্রাঙ্গণে মোট ৫০টি স্টল বসেছিল। স্টলগুলোতে ফুল পিঠা, রসের পিঠা, ক্ষীরের পাটিসাপটা, দুধ পাকান, ঝাল ননিয়া, পাকসাজ, মালপোয়া, ভাজাপুলি, সেমাইপিঠা, নিমকি, ফুলঝুরি, বিস্কুট পিঠা এবং চন্দ্রচূড়াসহ শতাধিক পদের পিঠা প্রদর্শন করা হয়। আধুনিক রুচির সাথে মিল রেখে ছিল চিকেন পুলি, ফিশ পিঠা, নুডলস পিঠা, ডিম সুন্দরী ও মেরাং কুকিজ। এছাড়া শীতের আমেজ ছড়িয়ে দিতে মাটির ভাঁড়ে গ্লাস প্রতি ৩০ টাকা দরে বিক্রি হয় টাটকা খেজুরের রস। পিঠার পাশাপাশি ক্রেতাদের বাড়তি আকর্ষণ ছিল হাঁসের মাংস ও ছিটা রুটি।শনিবার দুপুর আড়াইটায় উৎসবের উদ্বোধন হয়। সময় গড়ানোর সাথে সাথে কয়েক হাজার দর্শনার্থী ও ক্রেতার ভিড়ে মুখরিত হয়ে ওঠে ক্রীড়াচক্র মাঠ। কেউ সেখানেই দাঁড়িয়ে গরম গরম পিঠার স্বাদ নিচ্ছিলেন, আবার কেউ পরিবারের জন্য প্যাকেট ভরে নিয়ে যাচ্ছিলেন প্রিয় সব পিঠা।

উৎসবের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএন রোড ক্রীড়াচক্রের সভাপতি গোলাম কাদের, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বিপ্লব, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যুগ্ম সাধারণ সম্পাদক এজাজ উদ্দিন টিপুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।যশোরের শ্রেষ্ঠ পিঠা শিল্প প্রতিষ্ঠান 'তারিফ কিচেন' এবং পিঠা বিশেষজ্ঞ সুরাইয়া খাতুন ও সালমা জাহানের বিচারিক রায়ে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়:চ্যাম্পিয়ন: তাসনিম জেমি।প্রথম রানার্স আপ: সাইরান গালিব।দ্বিতীয় রানার্স আপ ও বেস্ট স্টল: ওমর জুওরাইরিয়া।বিটিএইচ-এর এই আয়োজন গ্রামীণ পিঠা-পুলির ঘ্রাণ ও ঐতিহ্যকে শহুরে মানুষের কাছে পৌঁছে দিতে সফল হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও খবর