কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ডিজিটাল যশোর: এক ক্লিকেই মিলবে ভোটকেন্দ্রের তথ্য, বিএনপি প্রার্থীর নতুন চমক

ভোটারদের দোরগোড়ায় নির্বাচনী সেবা পৌঁছে দিতে এক অভিনব ডিজিটাল উদ্যোগ নিয়েছে যশোর-৩ (সদর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচন পরিচালনা কমিটি। এখন থেকে ভোটারদের কেন্দ্রে গিয়ে বা লাইনে দাঁড়িয়ে আর ভোটার স্লিপের জন্য অপেক্ষা করতে হবে না; স্মার্টফোন বা ওয়েবসাইটেই মিলবে যাবতীয় সমাধান।শনিবার দুপুরে প্রেসক্লাব যশোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বিশেষ ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ 'Smart Voter Info BD'।

প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভোটারদের হয়রানি কমানোই এই প্রজেক্টের মূল লক্ষ্য। ভোটাররা এখন থেকেঃ  www.vote4anindaislamamit.com লিঙ্কে প্রবেশ করে অথবা গুগল প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে তাদের তথ্য যাচাই করতে পারবেন।সার্চ বক্সে নিজের জন্ম তারিখ এবং ইউনিয়ন বা পৌরসভার ওয়ার্ড নম্বর দিলেই স্ক্রিনে ভেসে উঠবে ব্যক্তিগত ভোটার স্লিপ।স্লিপটিতে ভোটকেন্দ্রের নাম, অবস্থান এবং ভোটার ক্রমিক নম্বর সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে।সংবাদ সম্মেলনে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, "আমরা ডিজিটাল বাংলাদেশের সুফল সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। ভোটাররা যাতে কোনো ঝামেলা ছাড়াই তাদের ভোটকেন্দ্রের অবস্থান নিশ্চিত করতে পারেন, সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এটি নির্বাচনী ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে।"

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং প্রার্থীর সহোদর ও দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত। তারা জানান, এই অ্যাপটি ব্যবহারের ফলে ভোটারদের সময় যেমন বাঁচবে, তেমনি ভোটের দিন বিশৃঙ্খলাও অনেকটা হ্রাস পাবে।সংবাদ সম্মেলনে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমানসহ স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।যশোর সদর আসনের সাধারণ ভোটারদের মধ্যে এই ডিজিটাল স্লিপ সংগ্রহ করার পদ্ধতিটি নিয়ে ইতিমধ্যেই বেশ কৌতূহল ও উৎসাহ দেখা যাচ্ছে।

আরও খবর