কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

প্রেসক্লাব যশোরে অনিন্দ্য ইসলাম অমিতের সংবাদ সম্মেলন: কাল আসছেন তারেক রহমান, জনসমুদ্রের অপেক্ষায় যশোর

যশোরে প্রথমবারের মতো সাংগঠনিক জনসভায় অংশ নিতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় হেলিকপ্টারযোগে তাঁর যশোরে পৌঁছানোর কথা রয়েছে। রোববার দুপুরে প্রেসক্লাব যশোরে জেলা বিএনপি আয়োজিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন দলটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত।তারেক রহমানের এই আগমনকে ঘিরে যশোরসহ গোটা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নেতাকর্মীদের মাঝে এখন উৎসবের আমেজ। সংবাদ সম্মেলনে অনিন্দ্য ইসলাম অমিত প্রত্যাশা ব্যক্ত করে বলেন, এই নির্বাচনী সমাবেশটি যশোরের মানুষের আবেগ ও ভালোবাসায় ‘স্মরণকালের বৃহত্তম’ জনসমুদ্রে পরিণত হবে।সংবাদ সম্মেলনে অনিন্দ্য ইসলাম অমিত একটি ব্যতিক্রমী সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। তিনি জানান, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে এবং শহরবাসীর যানজট ও ভোগান্তি কমাতে এবারই প্রথম কোনো বড় সমাবেশ শহরের বাইরে আয়োজন করা হচ্ছে। 

অমিত বলেন, "আমরা জনগণের জন্য রাজনীতি করি। শহরবাসীর কষ্ট যেন না হয়, সেই চিন্তা থেকেই এই সিদ্ধান্ত। এরপরও সাধারণ মানুষের সামান্য অসুবিধা হলে আমরা আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।"এই বিশাল সমাবেশ থেকে তারেক রহমান গুরুত্বপূর্ণ কিছু রাজনৈতিক বার্তা দেবেন বলে জানানো হয়:যশোরসহ পার্শ্ববর্তী সাতটি জেলার দলীয় প্রার্থীদের তিনি পরিচয় করিয়ে দেবেন।দেশ পুনর্গঠনের নতুন রূপরেখা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরবেন।যশোরবাসীর দীর্ঘদিনের জলজট সমস্যা 'ভবদাহ' নিরসনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে একটি লিখিত দাবিমালা তাঁর কাছে পেশ করা হবে।সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ জেলা ও উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সাংবাদিক সমাজের প্রতিনিধিরা।

আরও খবর