কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

গতির চাকায় লাগাম: জনদাবির মুখে নিরাপদ হলো দাঁদপুরের মরণফাঁদ

যশোর-নড়াইল মহাসড়কের দাঁদপুর বাজার এলাকায় গতির যে দানবীয় তাণ্ডব এতদিন জনমনে আতঙ্ক ছড়িয়েছিল, অবশেষে তার অবসান ঘটলো। এলাকাবাসীর টানা আন্দোলন আর প্রশাসনের সময়োচিত হস্তক্ষেপে সেখানে স্থায়ীভাবে বসানো হয়েছে গতিরোধক (স্পিড ব্রেকার)। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সড়ক ও জনপথ বিভাগের এই উদ্যোগের ফলে মহাসড়কটির এই ব্যস্ততম অংশে ফিরে এসেছে কাঙ্ক্ষিত স্বস্তি।

দীর্ঘদিন ধরেই দাঁদপুর বাজারে একটি স্পিড ব্রেকারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয়রা। প্রায়ই ছোট-বড় দুর্ঘটনায় এখানে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটত। সম্প্রতি এই দাবি আদায়ে স্থানীয়রা রাজপথে নেমে সোচ্চার হলে প্রশাসনের টনক নড়ে। জননিরাপত্তার গুরুত্ব বিবেচনা করে বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। তাঁর সদিচ্ছায় মাত্র কয়েক দিনের ব্যবধানেই দাবিটি বাস্তবে রূপ নিল।

মঙ্গলবার কাজ শেষ হওয়ার পর থেকে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে খুশির আমেজ লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, "প্রশাসনের এই দ্রুত সিদ্ধান্ত আমাদের মতো সাধারণ মানুষের জীবন বাঁচাতে বড় ভূমিকা রাখবে।" দ্রুত জনদুর্ভোগ লাঘব করায় ইউএনও এবং সড়ক ও জনপথ বিভাগকে বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন দাঁদপুর বাজারের সাধারণ মানুষ।প্রশাসনের এমন জনবান্ধব উদ্যোগ মহাসড়কে যাতায়াতকারী হাজারো মানুষের মনে নতুন আশার সঞ্চার করেছে।


আরও খবর