কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাংগঠনিক ‘শুদ্ধি অভিযান’ মণিরামপুরে: ব্যর্থতার দায়ে ৫ কমিটি একযোগে বিলুপ্ত

যশোর জেলা বিএনপির অভ্যন্তরীণ রাজনীতিতে বড় ধরনের ঝাঁকুনি দিল জেলা কমিটি। সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা এবং দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানের বার্তা দিয়ে মণিরামপুর পৌরসভা ও চারটি ইউনিয়ন শাখা বিএনপি কমিটি বিলুপ্ত করা হয়েছে। মূলত 'পারফরম্যান্স' দেখাতে ব্যর্থ হওয়া এবং শোকজ নোটিশের দায়সারা জবাবই এই গণ-বিলুপ্তির পেছনে মূল কারণ বলে মনে করা হচ্ছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বিলুপ্ত হওয়া কমিটিগুলোর মধ্যে রয়েছে: মণিরামপুর পৌর বিএনপি,ভোজগাতি ইউনিয়ন বিএনপি,হরিদাশকাটি ইউনিয়ন বিএনপি,শ্যামকুড় ইউনিয়ন বিএনপি,মনোহরপুর ইউনিয়ন বিএনপি।

দলীয় সূত্র জানায়, মাঠ পর্যায়ে রাজপথের কর্মসূচিতে নিষ্ক্রিয়তা এবং জেলা কমিটির নির্দেশনা পালনে অবহেলার দায়ে এই কমিটিগুলোকে আগেই কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে দেওয়া তাদের জবাব জেলা নেতৃত্বের কাছে সন্তোষজনক মনে হয়নি। ধারাবাহিক এই ব্যর্থতা এবং সাংগঠনিক দুর্বলতা দূর করতেই কমিটিগুলো ভেঙে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় জেলা বিএনপি।

এই কঠোর সিদ্ধান্ত প্রসঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জানান, তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত, গতিশীল এবং আন্দোলনমুখী করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ ৪ ফেব্রুয়ারি থেকেই এই আদেশ কার্যকর বলে গণ্য হবে। খুব শীঘ্রই এসব ইউনিটে যোগ্য ও সক্রিয় কর্মীদের সমন্বয়ে নতুন নেতৃত্বের ঘোষণা আসতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে।মণিরামপুরের রাজনীতিতে এই ‘শুদ্ধি অভিযান’ এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আরও খবর