কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

অমিতের পক্ষে শ্রমিকদের জোয়ার: 'মানুষ সুখে-দুঃখে তাঁকে পাশে পেয়েছে'— প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন

যশোর-৩ (সদর) আসনে আসন্ন সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতের প্রতি সংহতি প্রকাশ করে রাজপথে নামার ঘোষণা দিয়েছে 'যশোর শহর অটো রিকশা ও ভ্যান শ্রমিক-মালিক ঐক্যপরিষদ'। গতকাল দুপুরে প্রেসক্লাব যশোরের গোলাম মাজেদ অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন এই নির্বাচনী আবহের তাৎপর্য তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদ হাসান টুকুন বলেন, "অনিন্দ্য ইসলাম অমিত দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের সুখে-দুঃখে ছায়ার মতো পাশে ছিলেন। তাঁর এই নিরবচ্ছিন্ন সেবা ও সাহচর্যই আজ যশোর সদর আসনে ধানের শীষের পক্ষে একটি অভূতপূর্ব গণজোয়ার সৃষ্টি করেছে।" তিনি পেশাজীবী ও শ্রমজীবী মানুষের এই ঐক্যকে আগামী নির্বাচনের একটি ইতিবাচক সংকেত হিসেবে অভিহিত করেন।

জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় কয়েকশ শ্রমিক ও মালিক নেতা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে ঘরে ঘরে প্রচারণা চালানোর শপথ নেন। তারা বলেন: সাধারণ শ্রমিকরা অনিন্দ্য ইসলাম অমিতকে তাদের অধিকার আদায়ের আস্থার জায়গা হিসেবে দেখছেন। দলমত নির্বিশেষে আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে এই জনসমর্থনের প্রতিফলন ঘটানোর আহ্বান জানানো হয়। সভায় অটো রিকশা ও ভ্যান শ্রমিক-মালিক ঐক্যপরিষদের নেতাকর্মীদের সরব উপস্থিতি প্রমাণ করে যে, তৃণমূল পর্যায়ে ধানের শীষের প্রচার এখন তুঙ্গে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জেলা শহরের পরিবহন খাতের এই বিশাল শ্রমিক গোষ্ঠীর সরাসরি সমর্থন অনিন্দ্য ইসলাম অমিতের নির্বাচনী প্রচারণায় বাড়তি অক্সিজেন যোগ করেছে। প্রেসক্লাব সভাপতির উপস্থিতিতে এই সমর্থন বার্তা সাধারণ ভোটারদের মধ্যেও বিশেষ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

আরও খবর