কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বৈচিত্র্যের ঐক্যে নতুন রাজনীতির বার্তা: মনিরামপুরে মতুয়া সম্প্রদায়ের সাথে মুফতি রশিদের বৈঠক

যশোর-৫ (মণিরামপুর) আসনের রাজনৈতিক অঙ্গনে বইছে সম্প্রীতির নতুন হাওয়া। সাবেক ধর্মমন্ত্রী মরহুম মুফতি ওয়াক্কাস (রহ.)-এর সুযোগ্য সন্তান ও বিএনপি মনোনীত প্রার্থী মুফতি রশিদ বিন ওয়াক্কাস যোগ দিলেন মতুয়া সম্প্রদায়ের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায়। হাজির হাট সার্বজনীন মন্দির মাঠে আয়োজিত এই সভায় উঠে আসে অধিকার, নিরাপত্তা ও মানবিক রাজনীতির নানা দিক।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতি রশিদ বিন ওয়াক্কাস সাম্প্রদায়িক বিভেদ ভুলে দেশের শক্তি বৃদ্ধিতে গুরুত্ব দেন। তিনি বলেন, "বাংলাদেশ একটি বহুধর্ম ও বহুসংস্কৃতির দেশ। মতুয়া সম্প্রদায়সহ সকল ধর্মীয় ও সামাজিক গোষ্ঠীর মর্যাদা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।" তিনি আরও যোগ করেন, তার পিতা আজীবন যে মানবিক রাজনীতির চর্চা করেছেন, সেই উত্তরাধিকার বহন করেই তিনি সংসদে জনগণের দাবি তুলে ধরতে চান।শ্রী মহানন্দ মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান বক্তা শ্রী বিদুর কান্তি এবং উদ্বোধক মতুয়ারত্ন শ্রী দশরথ মণ্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ তাদের বঞ্চনার কথা তুলে ধরেন। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের ক্ষেত্রে দীর্ঘদিনের পিছিয়ে থাকা এই জনগোষ্ঠী আশা প্রকাশ করেন যে, নির্বাচিত হলে মুফতি রশিদ তাদের সামগ্রিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।অনুষ্ঠানে তিতাস বিশ্বাস, সঞ্জীব দাশ এবং কার্ত্তিক চন্দ্র বকসীসহ মতুয়া মিশনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় ও কুশল বিনিময়ের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

আরও খবর