কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ঝিকরগাছায় ধানের শীষের বিশাল গণজোয়ার: 'গণতন্ত্র রক্ষায়' ঐক্যবদ্ধ হওয়ার ডাক অনিন্দ্য ইসলাম অমিতের

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিকরগাছায় বিশাল নির্বাচনী সমাবেশের মাধ্যমে নিজেদের শক্তির জানান দিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাজার ব্রিজ সংলগ্ন চত্বরে আয়োজিত এই সমাবেশে তিল ধারণের ঠাঁই ছিল না। স্থানীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি এক বিশাল জনসমুদ্রে পরিণত হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও যশোর-৩ আসনের প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "ধানের শীষ কেবল একটি নির্বাচনী প্রতীক নয়; এটি আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বিপন্ন গণতন্ত্রের প্রতীক। মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে এই প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই।" তিনি নেতা-কর্মীদের সকল ভেদাভেদ ভুলে ধানের শীষের প্রার্থী সাবিরা সুলতানাকে বিজয়ী করার উদাত্ত আহ্বান জানান।যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নি সমাবেশে সভাপতিত্ব করেন। তিনি বলেন, ঝিকরগাছা ও চৌগাছার মানুষের ভালোবাসা এবং সমর্থনই তার মূল শক্তি। শহীদ নাজমুল ইসলামের আদর্শকে ধারণ করে তিনি এলাকার উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন: সৈয়দ সাবেরুল হক সাবু, সভাপতি, যশোর জেলা বিএনপি। অ্যাডভোকেট ইসহাক, সাবেক সভাপতি, যশোর জেলা বিএনপি। আলহাজ্ব মিজানুর রহমান খান, সভাপতি, যশোর চেম্বার অফ কমার্স। মোর্তজা এলাহী টিপু, সাবেক আহ্বায়ক, ঝিকরগাছা উপজেলা বিএনপি।উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হাসান সামাদ নিপুন, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন সুজন এবং যুবদল-ছাত্রদলের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন।বক্তারা আসন্ন নির্বাচনে কারচুপি রোধে এবং ভোটকেন্দ্র রক্ষায় তৃণমূল কর্মীদের অতন্দ্র প্রহরীর মতো কাজ করার নির্দেশ দেন।উপজেলা বিএনপির প্রচার সম্পাদক গোলাম কাদের বাবলু এবং পৌর বিএনপির সেক্রেটারি রাশেদুল মোমিন সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলার ১১টি ইউনিয়নের বিএনপি ও এর সকল অঙ্গসংগঠনের (যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দল) হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে সমবেত হন।


আরও খবর