কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মাদকের টাকার নেশায় অন্ধ ছোট ভাই: যশোরে বড় ভাইকে কুপিয়ে রক্তাক্ত

রক্তের সম্পর্কের চেয়েও যখন মাদকের নেশা বড় হয়ে দাঁড়ায়, তখন জন্ম নেয় এমন নৃশংসতা। যশোরে নেশার টাকা না পেয়ে নিজের আপন বড় ভাইকে প্রকাশ্যে কুপিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের পলিটেকনিক রোডস্থ অন্ধ হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।আহত ব্যক্তির নাম অহেদ আলী অপু (৩০)। তিনি যশোর সদর উপজেলার সুলতানপুর বাবুপাড়া এলাকার রাশেদের ছেলে। ঘটনার মূল অভিযুক্ত তার আপন ছোট ভাই মোমিন (২৬)।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মোমিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। বুধবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে তিনি বড় ভাই অপুর কাছে নেশার জন্য টাকা দাবি করেন। অপু টাকা দিতে অস্বীকৃতি জানালে দুই ভাইয়ের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মোমিন তার কাছে থাকা ধারালো চাকু দিয়ে অপুর মাথায় সরাসরি আঘাত করেন।মাথায় গভীর ক্ষত ও রক্তক্ষরণ নিয়ে অপু নিজেই দ্রুত যশোর জেনারেল হাসপাতালে পৌঁছান। বর্তমানে তিনি হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, আঘাতটি গুরুতর হলেও রোগী বর্তমানে আশঙ্কামুক্ত আছেন।

আরও খবর