কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বাঘারপাড়ায় এমপি গোলাম রসুলের ভিন্নধর্মী উদ্যোগ: পরিচ্ছন্ন ও চাঁদাবাজিমুক্ত জনপদ গড়তে ‘গ্রীন ক্লিন’ মিশন

ভোর সাড়ে ৬টা। কাকডাকা ভোরেই বাঘারপাড়া চৌরাস্তা মোড়ে এক ব্যতিক্রমী জনসমাগম। তবে এটি কোনো রাজনৈতিক মিছিল নয়, বরং নিজের নির্বাচনী এলাকাকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে গড়ে তোলার এক প্রত্যয়ী অভিযাত্রা। ঝাড়ু হাতে রাস্তায় নেমে ‘গ্রীন ক্লিন’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন যশোর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুল।বুধবার সকালে এই কর্মসূচির সূচনা করে এমপি গোলাম রসুল স্পষ্ট বার্তা দেন—উন্নয়ন হবে বৈষম্যহীন আর জনপদ হবে চাঁদাবাজিমুক্ত। উদ্বোধনী বক্তব্যে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, "টোলের নামে সব ধরনের চাঁদাবাজি অবিলম্বে বন্ধ করতে হবে। উন্নয়নের ক্ষেত্রে গ্রাম ও শহরের মধ্যে কোনো ভেদাভেদ রাখা হবে না।"

কর্মসূচির মূল লক্ষ্যসমূহ: যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস ত্যাগ করে প্রতিটি পাড়া-মহল্লায় নির্দিষ্ট স্থানে বর্জ্য অপসারণ নিশ্চিত করা। আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতাকে অগ্রাধিকার দেওয়া। এই কর্মসূচিকে কেবল প্রশাসনিক উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ না রেখে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে একটি সামাজিক আন্দোলনে রূপ দেওয়া।

এমপি গোলাম রসুল তাঁর বক্তব্যে উল্লেখ করেন, একটি আধুনিক ও আদর্শ নির্বাচনী এলাকা গঠন কেবল প্রশাসনের একার কাজ নয়; বরং নাগরিকদের সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকাই পারে যশোর-৪ আসনকে একটি ‘গ্রীন ও ক্লিন’ মডেল জনপদে রূপান্তর করতে।অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, পৌর আমির মাওলানা সিদ্দিকুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা আ. জাব্বার, পৌর সেক্রেটারি আ. হক এবং সাবেক কাউন্সিলর মোস্তাক আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কর্মসূচি কেবল পৌর শহরে সীমাবদ্ধ থাকবে না। পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে ‘গ্রীন ক্লিন’ কার্যক্রমের বিস্তার ঘটানো হবে এবং জনসচেতনতা বৃদ্ধিতে ব্যাপক প্রচার চালানো হবে।নির্বাচনী বৈতরণী পার হওয়ার পরপরই জনকল্যাণমূলক এবং পরিবেশবান্ধব এমন সরাসরি কর্মসূচি এলাকায় ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।


আরও খবর