কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বাঘারপাড়ায় উপজেলা প্রশাসকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত: মূল্য তালিকা না থাকায় জরিমানা

যশোরের বাঘারপাড়া উপজেলায় নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বাজারে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং অনিয়মের দায়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ দুপুরে বাঘারপাড়া বাজারের বিভিন্ন পয়েন্টে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার।অভিযান সূত্রে জানা যায়: বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলা প্রশাসক বাজারের বিভিন্ন চাল, ডাল, তেল ও সবজির দোকান পরিদর্শন করেন।

এ সময় বেশ কিছু দোকানে সরকার নির্ধারিত মূল্য তালিকা প্রদর্শিত না থাকায় এবং ক্রয়-বিক্রয়ের রসিদ সংরক্ষণ না করায় ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’ অনুযায়ী আর্থিক জরিমানা আদায় করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা প্রশাসক ভুপালী সরকার বলেন:"সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা স্বাভাবিক রাখতে এবং বাজার পরিস্থিতি স্থিতিশীল রাখতে আমাদের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে যেন তারা অবশ্যই পণ্যের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখেন। জনস্বার্থে এ ধরনের তদারকি আগামীতেও জোরদার করা হবে।"অভিযান চলাকালে বাজার কমিটির সদস্য এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সাধারণ ক্রেতারা। তারা মনে করছেন, নিয়মিত এমন তদারকি থাকলে অসাধু ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি বা অতিরিক্ত দাম নেওয়ার সাহস পাবে না।

আরও খবর