কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

যশোরের রাজনীতির ‘নক্ষত্র’ পতন: চিরবিদায় নিলেন মাস্টার নূর জালাল

যশোরের রাজপথের লড়াকু কণ্ঠস্বর, প্রবীণ রাজনীতিক এবং আদর্শ শিক্ষক মাস্টার নূর জালাল আর নেই। সোমবার দিবাগত রাত ২:১৫ মিনিটে ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শহরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর জীবনাবসান হয়।মঙ্গলবার বাদ জোহর বিমান অফিস জামে মসজিদে জানাজা শেষে শহরের কারবালা কবরস্থানে এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় ও সামাজিক মর্যাদায় দাফন করা হয়েছে।

মাস্টার নূর জালাল কেবল একজন রাজনীতিক ছিলেন না, তিনি ছিলেন মানুষ গড়ার কারিগর। জীবনের দীর্ঘ সময় তিনি যশোর মুসলিম একাডেমি স্কুলে শিক্ষকতা করেছেন। শিক্ষক সমাজের অধিকার আদায়ে তিনি জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেন।

কমিউনিস্ট আদর্শে বিশ্বাসী এই নেতা ১৯৭১ সালের পূর্বেই গ্রামে গ্রামে কৃষক সংগঠন গড়ে তোলেন। মুক্তিযুদ্ধে তাঁর সক্রিয় অংশগ্রহণ এবং পরবর্তীতে কারাবরণ তাঁর আপসহীন চরিত্রের প্রমাণ দেয়। দীর্ঘ সময় তিনি ন্যাপ (মোজাফ্ফর) যশোর জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।

যশোর পৌরসভার সাবেক এই সদস্য কেবল দলীয় রাজনীতিতেই সীমাবদ্ধ ছিলেন না। শহরের নাগরিক সমস্যা সমাধানে তিনি ছিলেন অগ্রগণ্য।তাঁর নেতৃত্বে এই কমিটির মাধ্যমে শহরের অসংখ্য উন্নয়নমূলক ও সফল আন্দোলন পরিচালিত হয়েছে। বিমানবন্দর সড়ক সার্বিক উন্নয়ন কমিটির সভাপতি হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে যশোরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার সকালে তাঁর বাসভবনে শ্রদ্ধা জানাতে যান বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। মৃত্যুকালে তিনি অগণিত গুণগ্রাহী এবং এক বর্ণিল রাজনৈতিক উত্তরাধিকার রেখে গেছেন।

আরও খবর