মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ

পশুর হাট ও ঈদযাত্রায় অপরাধ দমনে মাঠে র‍্যাব: যশোর-নড়াইলে কঠোর নজরদারি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে যশোর ও নড়াইল জেলায় বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করেছে র‍্যাব-৬। কোরবানির পশুর হাট, ঈদের জামায়াত, পশুর চামড়া কেনাবেচা কেন্দ্র এবং টার্মিনালসহ জনগুরুত্বপূর্ণ স্থানগুলোতে জোরদার করা হয়েছে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল।

মঙ্গলবার যশোরের রাজারহাট পশুর হাটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স।

তিনি জানান, ঈদুল আযহাকে কেন্দ্র করে পশুর হাটগুলোতে যেকোনো ধরনের জালিয়াতি ও অপরাধমূলক তৎপরতা রুখতে বিশেষ পর্যবেক্ষণ চালানো হচ্ছে। বিশেষ করে রাজারহাট ও বকচর পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাল নোটের বিস্তার রোধে স্থাপন করা হয়েছে আধুনিক জাল টাকা শনাক্তকরণ মেশিন।

মেজর ফজলে রাব্বী আরও উল্লেখ করেন, ঈদযাত্রায় ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাস টার্মিনাল, রেলস্টেশন ও মহাসড়কগুলোতে র‍্যাবের নজরদারি বাড়ানো হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে র‍্যাবের বোম্ব ডিসপোজাল টিম।নিরাপত্তা ব্যবস্থা ঈদ পরবর্তী সময় পর্যন্ত বজায় থাকবে উল্লেখ করে তিনি যেকোনো জরুরি প্রয়োজনে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের র‍্যাবের কন্ট্রোল রুমে যোগাযোগ করার পরামর্শ দেন।


আরও খবর