নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ

যশোরে বর্ণিল আয়োজন চিকিৎসকদের আনন্দময় ঈদ মিলনমেলা অনুষ্ঠিত

বর্ণিল আয়োজনে এবং উৎসবমুখর পরিবেশে যশোরে পালিত হলো অবসরপ্রাপ্ত সরকারি চিকিৎসক কল্যাণ সমিতি যশোরের ঈদ পুনর্মিলনী। শহরের একটি অভিজাত হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে চিকিৎসকদের সরব উপস্থিতি ও আন্তরিকতায় তৈরি হয় এক নান্দনিক পরিবেশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির আহ্বায়ক অধ্যাপক ডা. এএইচএম আব্দুর রউফ এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ডা. প্রভাত কুমার। আলোচনায় অংশ নিয়ে বিশিষ্ট চিকিৎসকরা বলেন, দীর্ঘ কর্মজীবনের ব্যস্ততা শেষে এ ধরনের মিলনমেলা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে। অনুষ্ঠানে দি একমি ল্যাবরেটরিজের প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন এবং সমিতির উদ্যোগের প্রশংসা করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আজীবন সম্মাননা প্রদান পর্ব। চিকিৎসা ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রফেসর ডা. গিয়াস উদ্দিন, অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. হারুন অর রশিদ, ডা. একেএম মেসবাহ উর রহমান এবং ডা. জিজিএ কাদরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সাংস্কৃতিক পর্বে চিকিৎসকদের অংশগ্রহণে গানে, কবিতায় ও রম্য কৌতুকে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজনা। ডা. আক্তারুজ্জামান, ডা. আহসান হাবিব ও আফজাল হোসেনের কণ্ঠে গান এবং ডা. ইয়াকুব আলী মোল্লা, ডা. দীপক মন্ডল ও প্রফেসর এনকে আলমের পরিবেশনা উপস্থিত দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা জানান, পেশাগত জীবনের বাইরেও এ ধরনের সামাজিক উদ্যোগ চিকিৎসকদের অবসর জীবনকে আনন্দময় ও অর্থবহ করে তোলে। চিকিৎসকদের এমন মেলবন্ধন আগামী দিনেও অব্যাহত রাখার আহ্বান জানান আয়োজক ও অতিথিরা।


আরও খবর