নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ

যশোরে জমকালো আয়োজনে ‘বাংলাদেশ বুলেটিন’-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে পথচলা জাতীয় দৈনিক ‘বাংলাদেশ বুলেটিন’ সাফল্যের সাথে পা রাখল দশম বছরে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে যশোর শহরে এক বর্ণাঢ্য র‍্যালি ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।দুপুর ১২টায় প্রেস ক্লাব যশোর চত্বর থেকে শুরু হয় আনন্দ শোভাযাত্রা। শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সিভিল কোর্ট মোড় হয়ে পুনরায় প্রেস ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয় এই বর্ণাঢ্য র‍্যালি। ‘বাংলাদেশ বুলেটিন’-এর জেলা প্রতিনিধি শহিদ জয়ের নেতৃত্বে আয়োজিত এই আয়োজনে একাত্মতা জানান যশোরের সাংবাদিক সমাজ।

শোভাযাত্রা শেষে প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা ও মিষ্টিমুখ পর্ব। এতে অংশ নিয়ে বক্তারা বলেন, প্রতিকূলতার মধ্যেও দেশ ও মানুষের কথা বলায় দৈনিক ‘বাংলাদেশ বুলেটিন’ যে নিষ্ঠার পরিচয় দিয়েছে, তা প্রশংসনীয়। আগামী দিনগুলোতে পত্রিকাটির এই বস্তুনিষ্ঠতা ও সাহসী অবস্থান আরও সুদৃঢ় হবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, দপ্তর সম্পাদক কে এম রফিক, কোষাধ্যক্ষ কামরুজ্জামান মনি, সমাজের কাগজের সম্পাদক জি এম সোহরাব হোসেন, যুগান্তরের ব্যুরো প্রধান তৌহিদ জামান, ফিরোজ গাজী, মালেকুজ্জামান কাকা, সজন, রিপন, মির্জা বদরুজ্জামান টুনু, এস এম সোহেল, মীর মঈন হোসাইন মুসা, বিপুল কান্তি সরকার, গোলাম মোস্তফা মুন্না, আলতাব হোসেন, খন্দকার আসাদুল ইসলাম শাওন, আবুল কালাম আজাদ, মাসুদ রানা বাবু, জাহিদ হোসেন, মোশারফ, বুলবুল শহিদ খান হিমেল এবং মেহেদী হাসান স্বাক্ষরসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী এ আয়োজনে পুরো এলাকা যেন সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের মিলনমেলায় পরিণত হয়েছিল।


আরও খবর