কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বানিয়াচংয়ে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি’র শিক্ষক-উদ্বুদ্ধকরণ কর্মশালা


শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির বানিয়াচং উপজেলায় শিক্ষক-উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৩১মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় বানিয়াচং উপজেলার কর্মসূচিভুক্ত মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান ও একজন সহকারী শিক্ষক (গ্রন্থাগারিক ও তথ্য বিজ্ঞান/সংগঠক) অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীগণকে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি এবং কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে সামগ্রীক ধারণা প্রদান করা হয়।


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামছুল হকের সভাপতিত্বে উদ্বুদ্ধকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী। এছাড়াও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন সহযোগী প্রতিষ্ঠান বিশ্ব সাহিত্য কেন্দ্রের কর্মকর্তাবৃন্দ উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন।


কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে আবুল কাশেম চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এখন স্মার্ট বাংলাদেশের কথা বলেন। স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে, মূল লক্ষ্যবস্তু হচ্ছে শিক্ষা। সেই ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আজকের যে তরুণ, আজকের যে শিশু তাকে ভবিষ্যতের জন্য গড়ে তোলাই পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্দেশ্য।


তিনি আরো বলেন, বইয়ের মাধ্যমে মানুষের মাঝে যোগসূত্র তৈরি হয়। পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি যোগসূত্র তৈরির ভিত্তি হিসেবে কাজ করবে। বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার জন্য সোনার মানুষ তৈরি করতে হবে। কর্মসূচির দ্বারা শিক্ষার্থীদের বই পড়ার পাশাপাশি পাঠ দক্ষতার ব্যাপারেও গুরুত্ব বাড়াতে হবে। মানুষ তার অবচেতন মন দ্বারা পরিচালিত হয়। তাই আমরা যদি নিয়মিত ভাল বই পড়ি, তাহলে অবচেতন মনের বিকাশ ভালভাবে করতে পারবো। বই আমাদের মাঝে ইতিবাচক চিন্তার প্রভাব ফেলবে।


কর্মশালায় পাঠাভ্যাস কর্মসূচীর টিম ম্যানেজার জাফর আহমেদ, মনিটরিং অফিসার সমরেন্দু বিশ্বাস ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিশ্ব সাহিত্য কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর

বানিয়াচংয়ে জেলা পরিষদের বৃক্ষরোপণ

৯ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে