এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুগ ডালে দুর্গাপ্রতিমা, বুধহাটায় নতুন চমক নাঙ্গলকোটে ১৩ বছরের স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মানববন্ধন মোংলায় বিশ্ব শিক্ষক দিবস: গুণগত শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা সুরক্ষায় জোরালো দাবি সুপারি পারাকে কেন্দ্র করে বৃদ্ধ স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ, অভিযুক্তরা পলাতক ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম শিক্ষা ও ইসলামিক স্টাডিজে বিশ্বে চতুর্থ হলেন বানিয়াচংয়ের কিবরিয়া শিক্ষক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক কাজী এহসানুল হক জিহাদ

শিক্ষা ও ইসলামিক স্টাডিজে বিশ্বে চতুর্থ হলেন বানিয়াচংয়ের কিবরিয়া

হবিগঞ্জের বানিয়াচংয়ের কৃতি সন্তান ড. মাহমুদুল হাসান কিবরিয়া শিক্ষা ও ইসলামিক স্টাডিজ বিষয়ে বিশ্বে ৪র্থ স্থান অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বয়ে এনেছেন। Scholarly Index-এর Top 1000 Scholar 2026 র‍্যাংকিংয়ে শিক্ষা ও ইসলামিক স্টাডিজ বিষয়ে বিশ্বের শীর্ষ ১ হাজার গবেষকের তালিকায় স্থান পেয়েছেন তিনি। একই র‍্যাংকিংয়ে এই বিষয়ে বিশ্বে ৪র্থ স্থান অর্জন করেছেন ড. মাহমুদুল হাসান কিবরিয়া। সে উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা মহল্লার মৃত নায়েব আলী মিয়ার পুত্র। তার এ অসামান্য অর্জনে বানিয়াচংসহ হবিগঞ্জের শিক্ষাঙ্গন ও সুধী মহলে আনন্দের সৃষ্টি হয়েছে। গবেষণা, শিক্ষা ও ইসলামিক স্টাডিজে তার দীর্ঘদিনের একাডেমিক অবদানের স্বীকৃতি হিসেবেই এ আন্তর্জাতিক সাফল্যকে দেখছেন সংশ্লিষ্টরা। তার আগে তিনি ইন্দোনেশিয়া ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রি সম্পন্ন করেছেন। ড. মাহমুদুল হাসান কিবরিয়ার এ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, এটি বানিয়াচং তথা বাংলাদেশের জন্যও গর্বের বিষয়। আন্তর্জাতিক গবেষণা ও একাডেমিক অঙ্গনে বাংলাদেশের একজন গবেষকের এমন অবস্থান দেশের তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষা ও গবেষণায় আরও উৎসাহিত করবে বলে মনে করছেন স্থানীয়রা। এই আন্তর্জাতিক স্বীকৃতি কেবল ড. মাহমুদুল হাসান কিবরিয়ার কঠোর শ্রম, নিষ্ঠা ও অ্যাকাডেমিক সাফল্যের পরিচয় দেয় না, বরং বিশ্ব মানচিত্রে বানিয়াচং তথা সমগ্র বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক গবেষণায় তাঁর এই অভাবনীয় অর্জনে বানিয়াচংয়ের সুশীল সমাজ, শিক্ষাবিদ ও সাধারণ মানুষের মাঝে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে। স্থানীয় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও অ্যাকাডেমিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে। এলাকাবাসী আশা প্রকাশ করছেন, তাঁর এই কৃতিত্ব তরুণ প্রজন্ম ও উদীয়মান গবেষকদের আন্তর্জাতিক পরিমন্ডলে গবেষণায় অনুপ্রাণিত করবে। বানিয়াচংয়ের কৃতি সন্তান ড. মাহমুদুল হাসান কিবরিয়ার এ সাফল্যে তার পরিবার, স্বজন, শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীরা অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে গবেষণা ও জ্ঞানচর্চায় তিনি আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং বাংলাদেশের জন্য আরও সুনাম বয়ে আনবেন।
Tag
আরও খবর




বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১

২০ দিন ১৩ ঘন্টা ১ মিনিট আগে