চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

মাদ্রাসা ছাত্রী শিশু ফারিয়াকে দ্রুত খুঁজে বের করে সুস্থ ও নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে বানিয়াচংয়ে এলাকা বাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে বানিয়াচং উপজেলা সদরের বড়বাজার শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ফারিয়ার পরিবারের সদস্যসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, ফারিয়া নিখোঁজ হওয়ার পর বেশ কয়েকদিন পার হলেও তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবার ও স্বজনরা চরম উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন। দ্রুত ফারিয়াকে খুঁজে বের করে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা। জানা যায় , গত বৃহস্পতিবার (১৭সেপ্টেম্বর) আসরের নামাজের পর থেকে বানিয়াচং উপজেলার ১নং উত্তর-পুর্ব ইউনিয়নের দারুল হিকমা একাডেমির তৃতীয় শ্রেণির ছাত্রী ফারিয়া নিখোঁজ হয় । সে ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের খোঁয়াজ আলী মিয়ার কন্যা। পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাননি। বক্তারা ফারিয়ার সন্ধানে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ফারিয়াকে উদ্ধারে সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ করা হয়। মানববন্ধনে ফারিয়ার পরিবারের সদস্য ছাড়াও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর




বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১

২০ দিন ১৩ ঘন্টা ৫৩ মিনিট আগে