বানিয়াচংয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১১জুলাই) দুুপুুুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মসন সিংহের সার্বিক দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো: নাজমুুুল হাসান।
অভিযানে উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের দেওয়ানবাগ মহল্লায় বালুু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী কৃষি জমি থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন ও বিক্রির দায়ে মো. ফয়েজ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
অন্যদিকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাসে যাতে বিক্রি না করতে পারে সে লক্ষ্যে আদর্শ বাজার ও বড় বাজার মনিটরিং করেছেন ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.নাজমুল হাসান। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।
৮ দিন ৯ ঘন্টা ৩৬ মিনিট আগে
৯ দিন ১০ ঘন্টা ৫২ মিনিট আগে
১৬ দিন ৯ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩২ দিন ১০ ঘন্টা ৪৯ মিনিট আগে
৪৩ দিন ৯ ঘন্টা ৫২ মিনিট আগে
৪৬ দিন ১৭ ঘন্টা ৩১ মিনিট আগে
৫৫ দিন ৮ ঘন্টা ৩৬ মিনিট আগে
৫৮ দিন ৭ ঘন্টা ৫৮ মিনিট আগে