লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সুফিয়া-মতিন মহিলা কলেজ- ডা. জীবন এমপি

হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন বলেছেন, ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন, আমাকে শিক্ষিত একজন মা দাও, তোমাদেরকে শিক্ষিত একটি জাতি উপহার দেবো। সেই কাজটিই করে যাচ্ছে বানিয়াচংয়ের একমাত্র উচ্চমাধ্যমিক মহিলা বিদ্যাপীট সুফিয়া-মতিন মহিলা কলেজ। এটি নারী শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সোমবার(১৭ আগস্ট) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সুফিয়া-মতিন মহিলা কলেজ ও সুফিয়া-মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করেছেন বানিয়াচংয়ের কৃতি সন্তান স্কটল্যান্ড প্রবাসী এম এ মতিন খান (ওবিই)। তিনি এ ২টি প্রতিষ্ঠান নিয়ে অনেক স্বপ্ন দেখেন। মহিলা কলেজে ১ হাজারের উপর ছাত্রী রয়েছে। কলেজে শহীদ মিনার নির্মাণ ও স্নাতক পর্যায়ে শিক্ষকদের এমপিওকরণসহ যাবতীয় সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে ইনশা আল্লাহ। কলেজ গভর্নিংবডির সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম এঁর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান ফয়সল এঁর সঞ্চালণায় স্বাগত বক্তব্য রাখেন, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ফেরদৌসী রহমান। এসময় বক্তব্য রাখেন, কলেজ গভর্নিংবডির সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, প্রভাষক শিব্বির আহমদ ও শিক্ষার্থী লাহুমা চৌধুরী। এসময় শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ গণমাধ্যমের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর