কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ভালুকায় কৃষকের ৫শ ফলজ ও বনজ গাছ কর্তনের অভিযোগ


ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি।।ভালুকায় এক কৃষকের প্রায় ৫শত বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কর্তনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাচিনা কাচারীঘাটা এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক রফিকুল ইসলাম বাদী হয়ে ভালুকা মডেল থানা অভিযোগ দায়ের করেছেন। 


অভিযোগ সূত্রে জানা যায়, কৃষক রফিকুল ইসলামের মা মিলন আক্তর প্রায় ৫শত বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপণ করে কাটা তারের বেড়া দেন। পূর্ব শত্রুতার জেরে একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে মো. সাইদুল ইসলাম, মো. খলিল, মিজানুর রহমান ও খলিলের ছেলে আশরাফুল ইসলাম এবং মৃত মুনসুর আলীর ছেলে মো. বিল্লাল হোসেন অস্রসহ দলবল নিয়ে ৫শত বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কটে ফেলে। এসময় কাটাতারের বেড়া লুটপাট করে নিয়ে যায় বলে জানান ভুক্তভোগী কৃষক রফিকুল ইসলাম। 


কৃষক রফিকুল ইসলাম বলেন, হঠাৎ অস্রসহ দলবল নিয়ে আমার প্রায় ৫শত বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ কটে ফেলে। এসময় তারা আমার কাটাতারের বেড়া লুটপাট করে নিয়ে যায়। 


ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর