কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ভালুকায় ঘুষের বিনিময়ে নিয়োগ ভূক্তভোগীদের , নিয়োগ বন্ধের দাবিতে মানববন্ধন

ময়মনসিংহের ভালুকায় ঘুষের মাধ্যমে নিয়োগ ভুক্তভোগীরা, নিয়োগ বন্ধের দাবিতে মানববন্ধন করেছে।


তাদের দাবি মাদ্রাসার সুপার ঘুষের মাধ্যমে দুই আত্মীয়কে নিয়োগ দেওয়ার চেষ্টা করছে। এতে অন্য প্রার্থীদের চাকুরী নিয়োগ পরীক্ষার প্রবেশ পত্র দেওয়া হয়নি। এ নিয়ে ভুক্তভোগীরা। ১৮ আগষ্ট শুক্রবার সকালে উপজেলার সোয়াইল দাখিল মাদ্রাসা মাঠে এ মানববন্ধন করেন।


আবেদনকারী আনার হোসেনের মেয়ে মৌসুমি, আশাদুল আলমের স্ত্রী সালমা, ফরহাদ, তাইজুল ইসলাম, শামীম, খলিল, নুরুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম ও আসাদুল জানান, ওই মাদ্রাসার সুপার রাশেদুল ইসলাম প্রতিষ্ঠানের দুটি পদে চাকরী দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে মোটা অংকের টাকা নেয়।


ওই পদ গুলোতে নিয়োগ পরীক্ষার নির্ধারিত সময় থাকলেও তাদের প্রবেশ পত্র দেওয়া হয়নি বলে জানান তারা। ভুক্তভোগী মৌসুমি জানান, মাদ্রাসা সুপার তার কাছ থেকে আয়া পদে চাকুরী দেওয়ার জন্য তিন লাখ টাকা নেয়। পরে এ পদে আরো প্রার্থী হওয়ায় তার কাছে দুই লাখ টাকা দাবী করেন তিনি। বাকী টাকা না দেওয়ায় তাকে প্রবেশ পত্র দেওয়া হয়নি। তাছাড়া এ অভিযোগ শুধু মৌসুমির নয় বাকী সবাই একই অভিযোগ।


মৌসূমির অভিভাবক জানায়, আমরা গরীব মানুষ সুপার আমাদেরকে টাকা কথা বলার পর আমরা অনেক কষ্টে জোগাড় করে দিয়েছি। এখন আমার মেয়েকে পরিক্ষার প্রবেশ পত্র দেয়নি। উপায় না পেয়ে আমরা মানববন্ধন করতে আসছি। এমন অভিযোগ শুধু মৌসুমির নয় বাকী সবাই একই অভিযোগ।


এ বিষয়ে মাদ্রাসা সুপার রাশেদুল ইসলামের বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে। তা মিথ্যা আমি কোন টাকা নেইনি।


মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আজম খান জানান, তাদের কাছে মাদ্রাসার পিয়ন প্রবেশ পত্র নিয়ে গিয়েছিল তারা রাখেনি, আমাদের বিরুদ্ধে অভিযোগ সত্য নয়।


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুনুর রশিদ বলেন, আজকে নিয়োগ পরিক্ষার তারিখ ছিল আমরা মাদ্রাসায় গিয়েছি অভিযোগ পাওয়ার পর পরিক্ষা স্থগিত করা হয়েছে।


আরও খবর