কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ফরিদপুরে বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত


বিএনপির কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচি অনুযায়ী ফরিদপুর জেলা বিএনপি ও মহানগর শাখার যৌথ উদ্যোগে সরকারের পদত্যাগের একদফা দাবিতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ জুলাই) বেলা ১২টায় মহানগর শাখার আহবায়ক অ্যাডভোকেট মোদাররেস আলী ইছার সভাপতিত্বে ফরিদপুর শহরের কাঠপট্টি বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এই পদযাত্রা অনুষ্ঠিত হয়।

পদযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ী রাস্তার মোড়ে জেলা পরিষদ মার্কেটের সামনে এসে শেষ হলে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এই সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন- ফরিদপুর বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিংকু, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহাবুবুল আলম ভূঁইয়া পিংকু, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি শাহ মো. আবু জাফর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য জহুরুল ইসলাম শাহজাদা মিয়া, মহানগর বিএনপির আহবায়ক এএফএম কাইয়ুম, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, যুগ্ম আহবায়ক আবজাল হোসেন খান পলাশ, যুগ্ম আহবায়ক জুলফিকার হোসেন জুয়েল, এমটি আখতার টুটুল, যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম নান্নু, যুগ্ম আহবায়ক এবি সিদ্দিকী মিতুল, জেলা যুবদলের সভাপতি রাজীব হাসান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের আহবায়ক বেনজির আহমেদ তাবরীজ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস। এ সময় সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তারা বলেন, বিএনপি এ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে আর কোনো নির্বাচন করতে দেওয়া হনে না।

আরও খবর




মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত সাইমুন আর নেই

৫৯৮ দিন ১৮ ঘন্টা ৪৫ মিনিট আগে