গত ০৪ সেপ্টেম্বর ২০২৫ইং তারিখ বেলা ১২টায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অন্তর্গত Reintegration of Migrant Workers in Bangladesh project- এর আওতায় অষ্টম, নবম ও দশম শ্রেনীর ছাত্র-ছাত্রীগণের উপস্থিতিতে এক স্কুল প্রোগ্রাম আয়োজন করেন ফরিদপুর এমআরএসসির আওতাধীন ভাঙ্গা উপজেলা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ফিল্ড অর্গানাইজার পার্থ দাস।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উদ্যোগে ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ব্রাক্ষণকান্দা আব্দুল শরীফ একাডেমি'র ছাত্র-ছাত্রীদের মাঝে বিদেশ-ফেরত অভিবাসীদের পুনরেকত্রীকরণ সম্পর্কে তথ্য প্রচার এবং প্রবাসীদের পাশে থাকার জন্য উদ্বুদ্ধ করা হয়। ৮ম শ্রেনী হতে ১০ম শ্রেনীর শিক্ষার্থীদের মাঝে।
এখানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: এনামুল কবীর। সিনিয়র সহকারী শিক্ষক মো: শাহা আলম। আরোও উপস্থিত ছিলেন মো: আব্দুল মজিদ, পিও এসএসএফ, ব্র্যাক ভাঙ্গা উপজেলা।
উক্ত প্রোগ্রামে উপস্থাপনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ফরিদপুর এমআরএসসি'র আওতাধীন ভাঙ্গা উপজেলার ফিল্ড অর্গানাইজার পার্থ দাস।
স্কুল প্রোগ্রামে সহযোগিতা করেন মানিকদহ ইউনিয়নের কর্মরত ভলান্টিয়ার মোমেনা আক্তার ও রুমা আক্তার।
অভিবাসীদের পুনরেকত্রীকরণের আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতার মধ্য দিয়ে ১৫ জন প্রতিযোগীকে নির্বাচন করে বিজয়ীদেরকে পুরস্কার দেওয়া হয়।
প্রধান শিক্ষক জানান, অত্র প্রতিষ্ঠানে প্রত্যেক বছরে এমন একটি স্কুল প্রোগ্রাম আমাদের প্রতিষ্ঠানে দরকার ছাত্র/ছাত্রীদের মন বিকাশ বৃদ্ধি পাবে। আমি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামকে ধন্যবাদ জানিয়ে স্কুল প্রোগ্রামটি সমাপ্তি ঘোষনা করেন।
৩৯৬ দিন ১৮ ঘন্টা ১ মিনিট আগে
৪৩৭ দিন ২০ ঘন্টা ১৬ মিনিট আগে
৪৪২ দিন ১০ ঘন্টা ৫৪ মিনিট আগে
৫৮৩ দিন ১৫ ঘন্টা ২৫ মিনিট আগে
৫৯৮ দিন ১৬ ঘন্টা ৫০ মিনিট আগে
৬৫৮ দিন ৯ ঘন্টা ২০ মিনিট আগে
৭৩৬ দিন ২১ ঘন্টা ৩৯ মিনিট আগে
৭৪৩ দিন ১০ ঘন্টা ৫০ মিনিট আগে