শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১ ঝিকরগাছায় পুকুরে বিষ, ভেসে উঠল হাজারো মাছ চিলমারীতে "ভ্রাম্যমাণ আদালতের সিলগালা করা ৯লাখ ঘনফুট বালু" রাতের আঁধারে উধাও হয়েছে ‎পশ্চিম সুন্দরবনে বন অপরাধের লাগাম টানতে হিমশিম বন বিভাগ: দুই মাসে ৮৯ মামলা ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার সোনাইমুড়ীতে আমেরিকার স্বপ্ন দেখিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রায়পুরে ডাকাতিয়ার খালে ডুবে শিশুর মৃত্যু এমপির প্রতিশ্রুতি ভাইরাল হলেও কাজ হয়নি আশ্রয়ণের রাস্তা ও ড্রেনের ঝিনাইগাতীতে ৩টি জবাই করা ঘোড়ার মাংস জব্দ, পালিয়েছে কারবারিরা চিলমারীতে "নদী-বন্দরের পোর্ট অফিসার" সোশ্যাল মিডিয়ায় বিতর্কের পর হঠাৎ করে নিখোঁজ চৌদ্দগ্রামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন সাবেক এমপি গোলাম পরওয়ার গলাচিপা প্রেসক্লাবের সভাপতি শংকর লাল দাশ, সাধারণ সম্পাদক সাকিব হাসান কচাকাটায় ১৭০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার, মোটরসাইকেল জব্দ বরিশালে ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব মাগুরার শ্রীপুরে লেদ ও ওয়েল্ডিং কারখানায় চু রি, নগদ অর্থ ও মালামাল লুট টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের

পদ্মাপাড়ের দুই ইউনিয়নের চেয়ারম্যান হলেন লুৎফর ও নুরুল

শরীয়তপুর থেকে

দিনভর নানা উত্তেজনার মধ্য দিয়ে শরীয়তপুরের পদ্মাপাড়ের দুইটি ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। জেলার বড় কান্দি ইউনিয়ন পরিষদ ও কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মাঝেও উদ্দীপনা বিরাজ করেছে। 


নির্বাচনের ফলাফলে বড় কান্দি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে লুৎফর রহমান ও কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে নুরুল আমিন বিজয়ী হয়েছেন।


শনিবার (৯ মার্চ) রাতে পরিষদ দুইটির সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান ও রুবায়েত হাসান ফলাফল ঘোষণা করে তাদেরকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করেছেন।


জাজিরা উপজেলার বড় কান্দি ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে লুৎফর রহমান ৫ হাজার ৩১৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। চশমা প্রতীকের এম এ ওয়াহাব মাদবরকে ১ হাজার ১৮৪ ভোটের ব্যবধানে হারিয়েছেন তিনি। 


অন্যদিকে কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চশমা প্রতীকের এইচ এম কামরুল ইসলামকে মাত্র ৬৭ ভোটে হারিয়ে নুরুল আমীন দেওয়ান ৪ হাজার ১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বছরের ৯ সেপ্টেম্বর জাজিরার বড় কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফি উদ্দিন খলিফার মৃত্যুতে ইউনিয়নটিতে বিধি অনুযায়ী চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের আয়োজন করা হয়। উপ-নির্বাচনে ১৫ হাজার ২৯০ জন ভোটারের বিপরীতে প্রার্থী ছিলেন ৭ জন। এরমধ্যে ঘোড়া প্রতীকের লুৎফর রহমান পেয়েছেন ৫ হাজার ৩১৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের এম এ ওয়াহাব মাদবর পেয়েছেন ৪ হাজার ১৩২ ভোট, অটোরিকশা প্রতীকের মতিউর রহমান পেয়েছেন ১১ ভোট, টেবিল ফ্যান প্রতীকের মুফরাত সিদ্দিকী পেয়েছেন ৪ ভোট, আনারস প্রতীকের হাচিনা বেগম পেয়েছেন ১৭ ভোট, মোটরসাইকেল প্রতীকের আলী আশরাফ মাল পেয়েছেন ৫৯ ভোট, টেলিফোন প্রতীকের কামরুল হাসান পেয়েছেন ৬ ভোট।


ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৭ হাজার ২৩৭ ভোটের বিপরীতে প্রার্থী ছিলেন ৪ জন। এর মধ্যে আনারস প্রতীকের নুরুল আমিন দেওয়ান পেয়েছেন ৪ হাজার ১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী চশমা প্রতীকের এইচ এম কামরুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৯৩৪ ভোট। অন্যান্যদের মধ্যে মোটরসাইকেল প্রতীকের মো. ফজলুল হক পেয়েছেন ৩ হাজার ৫২৩ ভোট ও ঘোড়া প্রতীকের আব্দুল হাজী পেয়েছেন ৩৮৫ ভোট।


নির্বাচনে বড় কান্দি ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়ে লুৎফর রহমান বলেন, ‘দিনভর বিরোধী প্রার্থীর লোকজন আমাদের ওপর অত্যাচার নির্যাতন করেছে। তাদের সমর্থকরা জাল ভোট দিতে গিয়ে ধরা পড়েছেন। জনগণ গোপন ব্যালোটের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে জনগণের বিজয় নিশ্চিত করেছেন। আমি সবাইকে নিয়ে ইউনিয়নবাসীর সেবামূলক উন্নয়ন কাজে সহযোগিতা করব।’


কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে নুরুল আমিন দেওয়ান বলেন, ‘প্রত্যন্ত চরাঞ্চল কাঁচিকাটার মানুষ আমাকে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত করে যে সম্মান দিয়েছেন তার প্রতিদান আমি আমৃত্যু দিয়ে গেলেও শেষ করতে পারব না। সারাজীবন আমি কাঁচিকাটা বাসীর জীবন মান উন্নয়নে কাজ করে যাব।’

Tag
আরও খবর






সখিপুর চুরি হওয়া মোটরসাইকেল জাজিরায় উদ্ধার

১০১২ দিন ১৯ ঘন্টা ৩৩ মিনিট আগে