টাঙ্গাইল-নরসিংদীর উন্নয়ন, সুশাসন, আইনশৃঙ্খলা ও দুর্নীতি দমনে বিশেষ তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম কুলিয়ারচরের এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাবাজার পুলিশ ক্যাম্প উদ্বোধন আন্তঃবিভাগ ফাইনালে মেধাবী ছাত্রের গুরুতর চোট,সর্বোচ্চ চিকিৎসা আশ্বাস জাবিপ্রবি কতৃপক্ষের মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়ে ১১ দিন মৃত্যুর সঙ্গে লড়ে না ফেরার দেশে জাহাঙ্গীর উলিপুরে আলোকিত শিশু কন্ঠ পরিষদের উদ্যোগ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত ‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান

ভেদরগঞ্জে যুগান্তরের সাংবাদিককে হত্যার হুমকি রাজস্বের পিওনের

শরীয়তপুর প্রতিনিধিঃ

দৈনিক যুগান্তরের ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি শাকিল আহম্মেদকে মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছেন.. ঢাকা কর অঞ্চল-৫ এর চতুর্থ শ্রেণীর কর্মকর্তা মহিউদ্দিন খোকা নামে এক ব্যক্তি। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ঐ সংবাদকর্মীর হোয়ার্সএ্যাপে ফোন দিয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয় ঐ কর্মচারী। মহিউদ্দিন খোকা শরীয়তপুরের সখিপুর থানার রাড়ীকান্দি গ্রামের বাসিন্দা মতিউর রহমান সরদারের ছেলে। তিনি সখিপুর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চেয়েছিলেন। হুমকি-ধামকির ঘটনায় নিজের নিরাপত্তা চেয়ে সখিপুর থানায় একটি সাধারণ ডায়রি করেছেন সংবাদকর্মী শাকিল।


ভুক্তভোগী সাংবাদিক শাকিল আহম্মেদ জানায়, মঙ্গলবার রাতে তার নিজের ব্যাক্তিগত ফেসবুক আইডি থেকে একটি লিখা পোস্ট করেন তিনি। লেখাটি ছিলো "এই দেশের কিছু কুফা মানুষ আছে, হেরা যার মিক্কা যায় হেয়ই ফেল করে"। সেখানে শত শত মানুষ লাইক, কমেন্ট করে। লিখাটিতে কোন বিশেষ ব্যক্তিকে ইঙ্গিত করেনি তিনি। কিন্তু মহিউদ্দিন খোকা নামে ঐ ব্যক্তি  লেখাটি তাকে উদ্দেশ্য করে লিখা হয়েছে বলে দাবি করেন এবং কোন প্রকার কারণ ছাড়াই মুঠোফোনে সাংবাদিক শাকিলকে গালিগালাজ, ভয়-ভীতি এবং হত্যার হুমকি দেন। যা তিনি তার মুঠোফোনে রেকোর্ড করতে সক্ষম হোন।


সাংবাদিক শাকিল আহম্মেদ বলেন, এ ঘটনায় আমি খুবই মর্মহত এবং নিরাপত্তাহীনতা ভুগছি। মহিউদ্দিন খোকা একজন মাদকাসক্ত লোক, আমি তার বিচার দাবি করছি।


তবে এ বিষয়ে মহিউদ্দিন খোকা বলেন, আমি ইনকামটেক্সে পিওন হিসেবে আছি। শাকিল ফেসবুকে উল্টাপাল্টা লিখা লিখে। তাই আমি তাকে রাগ হয়ে খারাপ ভাষায় কথা বলেছি।


এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, যুগান্তরের সংবাদিক শাকিল আহম্মেদকে হুমকি ও প্রাণনাশের বিষয়টি আমাকে অবগত করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag
আরও খবর






সখিপুর চুরি হওয়া মোটরসাইকেল জাজিরায় উদ্ধার

১০১২ দিন ১ ঘন্টা ২৫ মিনিট আগে