কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বিশ্বম্ভরপুর থানা পুলিশের উদ্যোগে বিশ্বম্ভরপুর থানা এলাকায় বন্যার্তদের উদ্ধার ও খাদ্য সামগ্রী বিতরন:

বিশ্বম্ভরপুর থানা পুলিশের উদ্যোগে বিশ্বম্ভরপুর থানা এলাকায় বন্যার্তদের উদ্ধার ও খাদ্য সামগ্রী বিতরন:

মোশারফ হোসেন লিটন সুনামগঞ্জ 

গত ১৪/০৬/২০২৪খ্রি. তারিখ রাত হইতে টানা বর্ষণের পানিতে বিশ্বম্ভরপুর থানাধীন সকল নদ-নদীর পানি বৃদ্ধি পাইতে থাকে। এরই ধারাবাহিকতায় ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে গত ১৮/০৬/২০২৪ খ্রিঃ তারিখ বিশ্বম্ভরপুর থানা এলাকার ২নং পলাশ ইউপির- ধরেরপাড়, বসন্তপুর, পদ্মনগর, কাচিরগাতি, ৩নং ধনপুর ইউপির-চান্দারগাঁও, মহেন্দ্রনগর, ৪নং বাদাঘাট দক্ষিন ইউপির-শ্রীধরপুর, গন্ডামারা (মুজিবপল্লি), বাঘমারা (মুজিবপল্লি), ধরেরকান্দা, শক্তিয়ারখলা, ছত্রিশ গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়। তাছাড়া ৫নং ফতেপুর ইউপির বিভিন্ন গ্রামের ভিতর ও রাস্তায় পানি প্রবেশ করেছে এবং নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত করে। উক্ত বন্যা পরিস্থতি মোকাবেলায় ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত ১৮/০৬/২০২৪ ইং তারিখ হইতে জনাব, শ্যামল বনিক, অফিসার ইনচার্জ, বিশ্বম্ভরপুর থানা, সুনামগঞ্জ মহোদয় এর নেতৃত্বে বিশ্বম্ভরপুর থানার সকল অফিসার ও ফোর্স ০২(দুই) টি টিমে বিভক্ত হয়ে উদ্ধার ও ত্রান কার্যক্রম পরিচালনা করে আসাতেছেন। এরই ধারাবাহিকতায় অদ্য ১৯/০৬/২০২৪ ইং তারিখ জনাব, শ্যামল বনিক, অফিসার ইনচার্জ, বিশ্বম্ভরপুর থানা, সুনামগঞ্জ 
১।প্যারিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় গ্রহনকারী ৭০জন
২। ধরেরপাড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় গ্রহনকারী ৫০ জন এবং 
৩। ভাটিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় গ্রহনকারী ৩৮ জন আশ্রয় গ্রহনকারীদের মধ্যে দুপুরের খাবার বিতরন করেন। তাছাড়া আশ্রয় কেন্দ্রের সার্বক্ষনিক নিরাপত্তার জন্য জনাব, শ্যামল বনিক মহোদয়ের নির্দেশে প্রত্যেক আশ্রয় কেন্দ্র ০১জন করে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়।  বন্যাকালীন সময় আইন শৃংখলা পরিস্থিতি যাতে অবনতি না হয় সেক্ষেত্রে বিশ্বম্ভরপুর থানা পুলিশ কর্তৃক ফুট পেট্রোল, মোবাইল পেট্রোল ডিউটির সাথে সাথে নৌ-পেট্রোল ডিউটি চালু রয়েছে। একই সাথে জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা হইতেছে মর্মে জানা যায়।
Tag
আরও খবর