কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে কলেজছাত্রী নিহত

বগুড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে মাইশা রহমান মোহনা (১৮) নামের এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।  তবে আত্মহত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।   নাম মাহিশা আকতার মোহনা। তিনি বগুড়ার শিবগঞ্জ উপজেলার কীচক এলাকার মঞ্জুর রহমান প্রামাণিকের মেয়ে। মোহনা বগুড়া সরকারি আজিজুল হক কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

আজ বুধবার দুপুর ৩টার দিকে শহরের চেলোপাড়া চাষী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মাইশা বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক গ্রামের মঞ্জুরুল রহমানের মেয়ে। তিনি পরিবারের সঙ্গে শহরের কাটনারপাড়ায় বসবাস করতেন। 

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বিজয় বাংলাকে বলেন, ‘পঞ্চগড় থেকে দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি বগুড়া রেলস্টেশনে প্রবেশ করার ৫ মিনিট আগে চেলোপাড়া চাষী বাজার এলাকায় ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন মাইশা মোহনা। ট্রেনে কেটে তাঁর দেহ ক্ষতবিক্ষত হয়ে সেখানেই মারা যান। পরে কাছে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে নাম পরিচয় পাওয়া যায়।’

মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনগত পদক্ষেপ শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে এসআই আমিনুল ইসলাম।


আরও খবর


বগুড়া-৬ উপ-নির্বাচনে ধানের শীষের বড় জয়

২২৫ দিন ৬ ঘন্টা ২১ মিনিট আগে