কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

বগুড়ায় বিশেষ অভিযানে আওয়ামীলীগের ৫জন গ্রেফতার।

বগুড়ায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার। (বগুড়া থেকে মোঃ আশরাফুল ইসলাম) ঃ বগুড়া সদর থানা পুলিশের বিশেষ অভিযানে শহর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সহ ৫ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত মধ্য রাত থেকে ভোররাত পর্যন্ত শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, বগুড়া পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক বিশাল শেখ, আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান, আওয়ামী লীগ নেতা রিমন রহমান কাঞ্চন, পৌরসভার ১২নং ওয়ার্ড সেচ্ছসেবক লীগের সভাপতি দুলাল হোসেন এবং শহর আওয়ামী লীগ নেতা মাহমুদুন্নবী রাসেল। এর মধ্যে মাহমুন্নবী রাসেলকে গ্রেপ্তারি পরোয়ানা মূলে ও বাকীদের রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস, এম মঈনুদ্দীন। ওসি এস, এম মঈনুদ্দীন বলেন, বগুড়া সদর থানা পুলিশের নেতৃত্বে রাতভর শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সোমবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে। থানা পুলিশের এধরনের অভিযান অব‍্যাহত থাকবে।
Tag
আরও খবর