কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চকরিয়ায় অপহরণের পর ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি: ভিকটিম উদ্ধার, গ্রেপ্তার ২

কক্সবাজারের চকরিয়া পৌরশহরে অপহরণের পর মুক্তিপণ দাবি করার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাশাপাশি অপহরণের শিকার মোঃ কুতুব উদ্দিনকে (৩১) উদ্ধার করা হয়।


গত সোমবার রাতে পৌরশহরে পুরাতন বাসটার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন, পৌরসভা ২ নং ওয়ার্ডে হালকাকারা এলাকার মাজহারুল ইসলাম জিসান (৩৫), একই এলাকার সৈয়দ মোহাম্মদ পারভেজ (৫০)।


চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে।


তিনি জানান, অপহরণের শিকার মোঃ কুতুব উদ্দিন খুটাখালী ইউনিয়নে ২নং ওয়ার্ড মধ্যম মেধা কচ্ছপিয়া এলাকার নুরুল আলমের ছেলে।





গত সোমবার সকালে প্রয়োজনীয় কাজে হারবাং এলাকার উদ্দশ্যে রওনা হয়। দুপুর দেড় টার দিকে চকরিয়া পুরাতন বাসষ্ট্যান্ড সংলগ্ন এনসিসি সামনে গাড়ি জন্য অপেক্ষা করছিলেন।এসময় অপহরণকারী অভিযুক্তরা কুতুব উদ্দিনকে এলোপাতাড়ি মারধর পার্শ্ববর্তী একটি ফাঁকা বিল্ডিং ঘরের ভিতরে আটকে রেখে মুক্তিপণ হিসাবে তিন লক্ষ টাকা দাবী করেন। পরবর্তীতে কুতুব উদ্দিনের স্ত্রীকে কল দেন।


বিষয়টি তার পরিবারের লোকজনকে জানালে তখন কুতুবউদ্দিনের ছোট ভাই ও মামা দ্রুত চকরয়িা থানায় পুলিশকে বিষয়টি অবহিত করেন।


অপরদিকে আসামীরা কৌশলে ভিকটিমকে নিয়ে টাকা উঠানোর জন্য চকরিয়া পৌরসভাধীন আতিকুর রহমান ইমন (৩৩) এর বিকাশ দোকানে নিয়ে গেলে চকরিয়া থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রাত ১১ টার দিকে মাজহারুল ইসলাম জিসান (৩৫) ও সৈয়দ মোহাম্মদ পারভেজ (৫০) সহ অন্যান্য আসামীদরে হেফাজত হইতে ভিকটিম মোঃ কুতুব উদ্দিনকে উদ্ধার করেন এবং আসামিদের পুলিশের হেফাজতে নিয়ে অন্যান্য আসামীদের সনাক্ত সহ গ্রেফতারের চেষ্টা করেন।


এ ঘটনায় কুতুবউদ্দিন বাদী হয়ে ৫ জনসহ অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে এজাহার দাখিল করেন। আটককৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৭০৭ দিন ১৬ ঘন্টা ৫৭ মিনিট আগে