কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চকরিয়ায় ফের পুলিশের জালে ৩ আসামি!

কক্সবাজারের চকরিয়ায় হারবাং পুলিশ ফাঁড়ি পুলিশের অভিযানে জিআর মামলায় ওয়ারেন্টভুক্ত ও বনমামলায় সাজাপ্রাপ্তসহ ৩ আসামিকে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।


আটককৃতরা হলেন, জিআর ৬৮৮/১৮ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি চকরিয়ার মহছনিয়া কাটা বরইতলী এলাকার বেলাল হোসেনের পুত্র রুবেল হোসেন (৩০) ও মৃত রহমত আলী প্রকাশ নছরুত আলীর পুত্র আবদুল হাকিম (৫০) এবং বন ৮৭/১৭ মামলার ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি উত্তর হারবাং এলাকার মৃত আবদুল মোনাফের পুত্র ইলিয়াছ হোসেন (৪০)।





চকরিয়া হারবাং পুলিশ ফাঁড়ির সূত্রে জানা যায়, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদের নির্দেশনায় হারবাং পুলিশ ফাঁড়ির আইসি কাইছার হামিদের নেতৃত্বে এসআই মহসীন চৌধুরীর সঙ্গীয় এসআই শামীম, এএসআই রাজীব, এএসআই সোলাইমানসহ অভিযান পরিচালনা করে মঙ্গলবার গভীর রাতে তাদের আটক করা হয়।


বিষয়টি নিশ্চিত করে হারবাং পুলিশ ফাঁড়ির আইসি কাইছার হামিদ জানান, বন মামলার সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত তিন আসামিকে আটকের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


উল্লেখ্য, হারবাং পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে গত ২০ বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত সাজাপ্রাপ্ত পলাতক ও ওয়ারেন্টভুক্ত আসামি সহ ১৬ জনকে আটক করা হয়েছে।

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৭০৭ দিন ১৬ ঘন্টা ৫৬ মিনিট আগে