কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মাছ আহরণ থেকে বিরত চকরিয়া সাহারবিলের ৬৪৮ জেলে পরিবারের মাঝে চাউল বিতরণ

চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে সরকারি তালিকাভুক্ত ৬৪৮ জেলে পরিবারের মাঝে সরকারের মানবিক সহায়তা কর্মসুচির আওতায় ২০ মেট্রিক টন চাউল বিতরণ করা হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী আনুষ্ঠানিক ভাবে চাউল বিতরণ উদ্বোধন করেন। 


সরকারি ঘোষনা মোতাবেক সাগরে ৬৫ দিন সবধরনের মাছ আহরণ বন্ধ থাকাকালীন সময়ে সাহারবিল ইউনিয়নের এসব জেলেরা সাগরে গিয়ে মাছ আহরণ থেকে বিরত ছিলেন। সেসময় জেলে পরিবারগুলোতে চরম দুর্দিন ও দুভোর্গ দেখা দেয়। 



সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী বলেন, সরকারি ঘোষণা মোতাবেক সারাদেশের মতো চকরিয়া উপজেলার সরকারি তালিকাভুক্ত জেলেরা নিষেধাজ্ঞা জারি সময়ে সাগরে মাছ আহরণে যাননি।


একইভাবে সাহারবিল ইউনিয়নের এসব জেলেরাও সরকারি সিদ্ধান্ত মেনে সাগরে মাছ আহরণ থেকে বিরত ছিলেন। এই অবস্থায় চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় সাহারবিল ইউনিয়নের তালিকাভুক্ত ৬৪৮ জেলে পরিবারের মাঝে সরকারের মানবিক সহায়তা হিসেবে চাউল বিতরণ করা হচ্ছে। 


ইউপি চেয়ারম্যান বলেন, গতকাল বৃহস্পতিবার ২৭ জুলাই সাহারবিল ইউনিয়ন পরিষদ মিলনায়তন থেকে ৬৪৮ পরিবারের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। এসময় ইউনিয়ন পরিষদের সচিব, পরিষদের সকল সদস্য ও গন্যমান্য লোকজন উপস্থিত ছিলেন। ##

Tag
আরও খবর




চকরিয়ায় ৪০ বস্তা সার জব্দ

৭০৭ দিন ১৭ ঘন্টা ৬ মিনিট আগে