কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চন্দনাইশ উপজেলা যুবলীগের ইফতার সামগ্রী বিতরণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী বলেছেন, যুবলীগের রাজনীতি সাধারণ মানুষকে নিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যেকোনো সময়ে দেশের কল্যাণে আমরা কাজ করে যাব। যুবলীগ নেতা-কর্মীরা সব সময় সাধারণ মানুষের পাশে ছিল ভবিষ্যতেও থাকবে। মাহে রমজানে হতদরিদ্র জনগোষ্ঠির মাঝে ইফতার বিতরণে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।  ১৬ মার্চ (শনিবার) দুপুরে চন্দনাইশ উপজেলা যুবলীগের আহবায়ক ও দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি তৌহিদুল আলমের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে যুবলীগ নেতা-কর্মী ও সাধারণ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয় পৌরসভা সদরস্থ মহিলা মাদ্রাসার মাঠে। উপজেলা যুবলীগের আহবায়ক ও দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি তৌহিদুল আলমের সভাপতিত্বে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহুর। উপজেলা যুবলীগের যুুগ্ম-আহবায়ক এস এম মুসা তসলিমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, দোহাজারী পৌর মেয়র লোকমান হাকিম, চেয়ারম্যান খোরশেদ বিন ইছহাক, দক্ষিণ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মরিদুল আলম মুরাদ, দক্ষিণ জেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম চৌধুরী কায়সার, উপজেলা যুবলীগ নেতা যথাাক্রমে আজিজুর রহমান আরজু, মো.সোলাইমান, সিরাজুল ইসলাম, আনসারুল হক, ফোরক আহম্মদ প্রমুখ। এই সময় প্রতি প্যাকেটে ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি সেমাই, ১ কেটি চিনি, ১ কেজি চনা, ১ কেজি লবণ, ৫০০ গ্রাম চা-পাতা, ১ কেজি তেল, ২ কেজি ময়দা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১ হাজার ৫থশ পরিবারে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। 

Tag
আরও খবর