কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে দোহাজারী সদরে চন্দনাইশ প্রেস ক্লাব ও চট্টগ্রাম দক্ষিণ জেলায় কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক পূর্বকোণের প্রতিনিধি অ্যাডভোকেট দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও গ্লোবাল টিভির প্রতিনিধি এম.এ. হামিদ, দৈনিক জবাবদিহির প্রতিনিধি ও নির্যাতিত গণমাধ্যমকর্মী মো. আয়ুব মিয়াজী, দোহাজারী ইসালামি ফ্রন্টের সভাপতি মো. কলিম উদ্দিন, দৈনিক বাংলাদেশ সমাচারের সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম, বিজয় টিভির প্রতিনিধি জাবের বিন রহমান আরজু, সিপ্লাস টিভির প্রতিনিধি ফয়সাল চৌধুরী, দৈনিক জনবাণীর প্রতিনিধি আমিনুল ইসলাম টিপু, সাংবাদিক রনি কান্তি দেব, সমাজ সেবক জামাল হোসেনসহ সাংবাদিক নেতারা।

এ সময় বক্তারা সাংবাদিক হত্যা, নির্যাতন, হামলা ও হয়রানিমূলক মামলার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। তারা বলেন, অধিকাংশ ক্ষেত্রে ক্ষমতাসীন দলের মদদে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নীরব সমর্থনে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা দায়েরের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। এসব ঘটনার তদন্ত যদি অভিযুক্তদের সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেই থাকে, তাহলে ন্যায়বিচারের দাবি অনেক সময় আড়ালেই থেকে যায়।

বক্তারা আরও অভিযোগ করেন, সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানির ঘটনায় অভিযুক্তদের সঙ্গে প্রশাসনের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশ থাকলে অপরাধীরা পদোন্নতি পান। একপর্যায়ে ধীরে ধীরে হামলাকারীরা সন্ত্রাসী হিসেবে গড়ে ওঠে। এমনকি সাংবাদিক হত্যার মতো গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিরাও প্রশাসনের ছত্রচ্ছায়ায় থেকে অপরাধজগতের প্রভাবশালী গডফাদারে পরিণত হওয়ার সুযোগ পায় বলে তারা মন্তব্য করেন।

বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের ওপর হামলা ও নির্যাতনের সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সরকার যদি সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে না পারে, তাহলে এর দায় সরকারকেই নিতে হবে।

সমাবেশ থেকে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।

Tag
আরও খবর