কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ঘোষিত প্রার্থী যাচাই-বাছাই কমিটির সভা ও দলীয় ফরম বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ কার্যক্রমকে সুষ্ঠু ও কার্যকরভাবে এগিয়ে নিতে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আয়োজিত জরুরি সভার মাধ্যমে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হয়। তবে স্থানীয় সংসদ সদস্যের অনুসারীদের অনুপস্থিতির কারণে এই প্রক্রিয়াকে কেন্দ্র করে চন্দনাইশ উপজেলা বিএনপির রাজনীতিতে স্পষ্ট বিভক্তি দৃশ্যমান হয়ে উঠেছে।

 মঙ্গলবার (৬ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চন্দনাইশ থানাধীন বরকল ইউনিয়নের সুচিয়া শিবলু কনভেনশন সেন্টারে প্রার্থী যাচাই-বাছাই কমিটি এই জরুরি সভা ও সাক্ষাৎকার অনুষ্ঠানের আয়োজন করে।

 চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জনাব মোজাম্মেল হক বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যাচাই-বাছাই কমিটির চার সদস্য—জনাব মোজাম্মেল হক বেলাল, মোঃ জসীম উদ্দিন, মোঃ ইখতিয়ার হোসেন এবং খন্দকার হেলাল উদ্দিন সিআইপি উপস্থিত ছিলেন। কমিটির অন্য সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আনোয়ার চৌধুরী বিদেশে অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

 আয়োজনে উপজেলার ৮টি ইউনিয়ন থেকে প্রায় ১ হাজার থেকে ১ হাজার ২০০ জন নেতাকর্মী, সমর্থক ও সম্ভাব্য প্রার্থী বিশাল মিছিল ও শো-ডাউন সহকারে যোগ দেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা এ.কে.এম মোজাম্মেল হক, শহিদুর রহমান খান, জহির উদ্দিন শহীদ, মোরশেদুল আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনজুর আলম তালুকদার, যুবদল নেতা আবদুল মজিদ শাহ ও সেলিম আল দ্বীন প্রমুখ।

 এ সময় কমিটির নেতৃবৃন্দ ও বক্তারা স্পষ্ট জানিয়ে দেন,  আগামী নির্বাচনে কোনো ধরনের ‘হাইব্রিড’ বা নব্য বিএনপিকে মনোনয়ন দেওয়া হবে না। বিগত ১৭ বছর ধরে যারা জেল-জুলুম, নির্যাতন ও মামলার শিকার হয়েছেন, সেই সকল ত্যাগী, যোগ্য ও অনুগত নেতাদেরই চেয়ারম্যান ও মেম্বার পদে প্রাধান্য দেওয়া হবে। যাচাই-বাছাই কমিটির নেতারা দাবি করেন, সংসদ সদস্যের সঙ্গে তাদের কোনো বিরোধ নেই। জাতীয়তাবাদী শক্তিকে জয়ী করতে সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার আহ্বান জানান তারা।

 আলোচনা সভা শেষে ২০০-র অধিক নেতাকর্মী ও ৮টি ইউনিয়নে দলের মনোনয়ন প্রত্যাশী প্রায় ১০০ জন প্রার্থীর মাঝে আবেদন ফরম বিতরণ করা হয়। পূরণকৃত ফরম আগামী ৮ অক্টোবরের মধ্যে চন্দনাইশ সদরস্থ 'নুরুল আনোয়ার মার্কেট'-এ অবস্থিত বিএনপির অস্থায়ী নির্বাচনি কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 জেলা ঘোষিত ৫ সদস্যের যাচাই-বাছাই কমিটিতে স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধিত্ব না থাকায় চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য জনাব জসিম উদ্দিন আহমেদের অনুসারী ও সমর্থকদের একটি বিশাল অংশ এই সভার কার্যক্রম সম্পূর্ণ বর্জন করেছে।

 এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহিদুর রহমান খান, মাহাবুবুল করিম সোহেল, মুজিবুর রহমান, আবদুল মজিদ শাহ, জহুরুল আলম শহীদ, মোরশেদুল আলম, অলি হোসেন মুন্সি, আবুল কালাম মোনায়েম খাঁন, কামরুল ইসলাম, সরোয়ার হোসেন, নাজিম উদ্দিন, মাসুদ, সেলিম আল দ্বীন, সোলাইমান, জে. এইচ. সেলিম, হামিদুল হক, আলমগীর, নাজিম উদ্দীন, ফারুক খান, রাজীব চৌধুরী ও লোকমান উদ্দিনসহ আরও অনেকে।

Tag
আরও খবর