বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা সুস্থধারার তরুণ রাজনীতিবিদ এম. রতন হায়দার: ৮নং আউশনারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় প্রতিশ্রুতিশীল মুখ পীরগাছায় আলোকিত নাপাইচন্ডির ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবা প্রদান সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পদক্ষেপ: ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে ভারপ্রাপ্ত ইউএনও বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বরিশাল শেরেই বাংলা হাসপাতলে চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ক্ষোভে ফুঁসছে স্বজনরা” লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু

বরমায় বন্য হাতি লোকালয়ে হামলা চালায় নিহত ও আহত-১

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বরমা বাইনজুড়ী এলাকায় বন্য হাতির দল সাঙ্গু নদী পার হয়ে লোকালয়ে হামলা চালিয়েছে। এই হামলায় ১ জন নিহত ও অপর জন আহত হয়েছে। আহত ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।  

সোমবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার বরমা কলেজের পাশে অবস্থিত বরমা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মধ্যম বাইনজুরী ও ৫ নম্বর ওয়ার্ড শেবন্দী এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি বাইনজুরী গ্রামের ঈসা খাঁন ডাক্তার বাড়ির মৃত আবদুর রাজ্জাকের ছেলে জাকির হোসেন (৬৫)। আহত ব্যক্তি হল শেবন্দী গ্রামের নুরুল ইসলাম চেয়ারম্যান বাড়ির মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে মো. সালাউদ্দিন (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত জাকির হোসেন ফসল তুলতে যাওয়ার সময় বরমা কলেজ গেইটের পূর্ব পাশ থেকে দুটি হাতি এসে হামলা চালায়। প্রথমে হাতির শুড়ে তুলে তাকে আছাড় দেয়ার পর পিছনে ফিরে পায়ের চাপ দিলে ঘটনাস্থলে জাকিরের মৃত্যু হয়। এর পর হাতির দল খাদ্যের সন্ধানে ছোটাছুটি করতে গিয়ে লোকালয়ের রাস্তা দিয়ে চলে যাওয়ার সময় শেবন্দী এলাকার সালাউদ্দিন নামে এক যুবককের উপর আক্রমণ চালিয়ে গুরতর আহত করে। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। 

ঘটনার খবর পেয়ে উপজেলা প্রশাসনের পক্ষে স্থানীয়দের সামনে নিহত ব্যক্তির পরিবারকে ২০ হাজার টাকা ও আহত ব্যক্তির পরিবারকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবদুল্লাহ আল এরফান, বরমা ইউপি চেয়াম্যান খোরশেদ আলম টিটু, উপজেলা প্রকল্প কর্মকর্তা রিয়াদ হোসেন, পটিয়া রেঞ্জ কর্মকর্তা নুরে আলম হাফিজ, ইউপি সদস্য নওশা মিয়া, স্থানীয় সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বর্তমানে চট্টগ্রামের ৪ উপজেলা চন্দনাইশ, সাতকানিয়া, আনোয়ারা ও বাঁশখালী অঞ্চলের মানুষের আতঙ্কের আরেক নাম হয়ে উঠেছে বন্য হাতি। হাতির উপদ্রব বেড়ে যাওয়ায় পতিত জমির সংখ্যা বেড়ে যাওয়ার আশাঙ্কা প্রকাশ করছে এলাকাবাসী।

নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম বলেন, ইউপি চেয়ারম্যানের ফোন পেয়ে পটিয়া রেঞ্জ কর্মকর্তা, স্বাস্থ্য কর্মকর্তা ও প্রকল্প কর্মকর্তাসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবারগুলোকে সববেদনা জানানো হয়। টিএইচও-কে ঘটনাস্থলেই ডেথ সার্টিফিকেট প্রদানের ও চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জিডি গ্রহণের নির্দেশ দেন। ডেথ সার্টিফিকেট ও জিডির কপি দিয়ে নীতিমাল অনুযায়ী আবেদন প্রস্তুত করে পটিয়া রেঞ্জ কর্মকর্তাকে নিহতের পরিবারকে ৩ লক্ষ টাকা এবং আহতের পরিবারকে ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ দ্রুত প্রদান করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেয়া হয় বলে জানান তিনি। 


Tag
আরও খবর