বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত খলিলুর রহমানকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী ড.খলিলুর রহমান লাখাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ ইটভাটাকে ৬ লক্ষ টাকা জরিমানা। লোকনাথ ব্রহ্মচারীর জীবনাদর্শ থেকে সম্প্রীতি ও মানবসেবার আদর্শ অনুসরণের আহ্বান . -এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের ঝিনাইগাতীতে নিরাপদ সড়ক নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৭ মামলায় জরিমানা ৩ হাজার ২০০ টাকা সুস্থধারার তরুণ রাজনীতিবিদ এম. রতন হায়দার: ৮নং আউশনারা ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় প্রতিশ্রুতিশীল মুখ পীরগাছায় আলোকিত নাপাইচন্ডির ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসাসেবা প্রদান সংবাদ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে প্রশাসনের পদক্ষেপ: ঝিনাইগাতীর ভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে ভারপ্রাপ্ত ইউএনও বগুড়ার আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা ক্ষেতলালে সড়কে খড় শুকানোর দায়ে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা আক্কেলপুরে মাসুম বিল্লাহ হত্যার বিচার দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ বরিশাল শেরেই বাংলা হাসপাতলে চিকিৎসা পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, ক্ষোভে ফুঁসছে স্বজনরা” লাখাইয়ে ৩৭ ঘন্টা পর নিখোঁজ ভারসাম্যহীন ফখরুদ্দিনের লাশ উদ্ধার,গ্রেফতার -০২। নাগেশ্বরী উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করে মানবিক রাজনীতি করতে চান আকাশ জমি বিরোধে থানায় লিখিত অভিযোগ ক্ষেতলালে পানির দামে কুরবানি পশুর চামড়া বিক্রি ক্ষেতলালে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত, আহত ১ ক্ষেতলালে একদিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২, শিশুকে অপহরণ করে হত্যাচেষ্টা, আত্মহত্যায় ২ নারীর মৃত্যু

যুব সমাজের ক্ষতি করতে শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠ দখল করে পরিবারের নামে বাণিজ্যিক প্রতিষ্ঠান আ’লীগের

চট্টগ্রামের বায়েজীদ বোস্তামী থানাধীন শেরশাহ্ ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘের মাঠে শহীদ শফিকুল আলম বাবলু স্মৃতি ১ম বার আয়োজিত সিক্স এ সাইড নাইট ফুটবল টুর্নামেন্ট- ২০২৪ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শেরশাহ্ ক্রীড়া ও সাংস্কৃতিক সংঘ পরিচালনা কমিটির আয়োজনে শুক্রবার (১৫ নভেম্বর) রাতে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে খেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্ণামেন্টের উদ্বোধন করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় স্বৈরাচার আ’লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, শিক্ষা ও ক্রীড়া ব্যবস্থা ধ্বংস করে যুব সমাজের ক্ষতি করেছে আ’লীগ। শিক্ষা প্রতিষ্ঠান ও খেলার মাঠ দখল করে নিজের নামে, ভাইয়ের নামে, পিতা ও মাতার নামে বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং নানান ব্যবসার অফিস গড়ে তোলে তার নেতা-কর্মীদের মাঝে ভাগ করে দিয়েছে। বিশেষ করে শিক্ষার্থী ও যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে মুক্ত রেখে সুস্থভাবে নিজের মেধাকে বিকশিত করার একমাত্র মাধ্যম হলো খেলাধুলা। কিন্তু দেশকে ধ্বংস করতে শুধু অর্থনৈতিক ক্ষতি করে তারা পালিয়ে যায় নাই। পুরো জাতিকে ধ্বংস করতে শিক্ষার্থী ও যুব সমাজকে ধ্বংস করে গেছে বলে অভিযোগ করেন তিনি। আয়োজক কমিটির দাবীর প্রেক্ষিতে শেরশাহ মাঠকে রক্ষা করার সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে অঙ্গীকার করেন। বিগত ১৭ বছর যেভাবে দেশ নায়ক তারেক রহমানকে সমর্থন ও তার নেতৃত্বকে মানুষ মনে রেখেছেন সেভাবে তাকেও মনে রাখার কথা ব্যক্ত করেন। উক্ত খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগের সাবেক সহ-সভাপতি মুহাম্মদ শাহেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে, বায়েজীদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সৈয়দ আজম উদ্দীন, মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য ইকবাল চৌধুরী প্রমুখ। টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মোঃ মামুন আলমের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম বাবুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও হাজার হাজার সমর্থক। উক্ত টুণার্মেন্টে ৩২টি দলের মধ্যে উদ্বোধনী ২টি ম্যাচ অনুষ্ঠিত হয় এ সময়। খেলাগুলো প্রধান রেফারি হিসেবে পরিচালনা করেন মো. মিজানুর রহমান। প্রতিটি দলে ৬ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করছে। এতে ৪টি দল নিয়ে ৮টি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করে সেমি-ফাইনালের বিজয়ী দল ২টি নিয়ে আগামী ১৬ ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে বলে জানা যায়। 


Tag
আরও খবর