কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

আগামী ১৩ ডিসেম্বর দোহাজারীতে লক্ষাধিক টাকার জিসিএস বৃত্তি পরীক্ষা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে সদরস্থ নব প্রতিষ্ঠিত গ্রীণ চার্টার্ড স্কুল এন্ড কলেজের আয়োজনে প্রথম বারের মত জিসিএস বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। আগামী ১৩ ডিসেম্বর সকালে কলেজ ক্যাম্পাসে ১ম থেকে ৭ম শ্রেণি পর্যন্ত প্রায় ২ হাজার পরীক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ্র গ্রহণ করবেন জানিয়েছেন সংশ্লিষ্টরা। বৃত্তি পরীক্ষায় ১ম স্থান অধিকারকারীকে নগদ ৫০ হাজার টাকা শিক্ষা বৃত্তিসহ প্রতি শ্রেণিতে ১০ জন করে মোট ৭২ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি প্রদান করা হবে। এই উপলক্ষে ৬ ডিসেম্বর (শুক্রবার) বিকালে নিজস্ব ক্যাম্পাসে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য এম.এ আলমের সভাপতিত্বে, প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য, বৃত্তি পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রমের উপর বিশদভাবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য এড. রিদুয়ানুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠাতা সদস্য যথাক্রমে মো. ইউনুস, রোকন উদ্দীন আজম, মো. সোলেমান, ওবায়দুল আকবর টুটুল, সাংবাদিক যথাক্রমে, এড. মো. দেলোয়ার হোসেন, নাছির উদ্দীন বাবলু, মাষ্টার নুরুল আলম, আবু তালেব আনছারি, সৈকত দাশ ইমন, আজিমুশ শানুল হক দস্তগির, এস. এম রাশেদ, আয়ুব মিয়াজী, কামরুল ইসলাম মোস্তফা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ খান আশিক প্রমুখ। সভায় চন্দনাইশে কর্মরত অর্ধশতাধিক মিডিয়া কর্মী ও প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।



Tag
আরও খবর