কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চন্দনাইশে বিএনপি ও এলডিপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৫, একজনের অবস্থা গুরুতর

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় মাটি কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

 

স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ ডিসেম্বর রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে চন্দনাইশ থানাধীন কাঞ্চননগর ইউনিয়নের রওশনহাট এলাকায় কাঞ্চননগর পাহাড়ি অঞ্চলে এলডিপি সমর্থক মোঃ মানিকের মাটি কাটার ভেকু ভাঙচুরকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় বিএনপির মেয়র ডাঃ শাহাদাৎ গ্রুপের মোঃ খোকার সাথে বিএনপির নুরুল আনোয়ার গ্রুপের লোকজনের কথা-কাটাকাটি একপর্যায়ে মারামারিতে রূপ নেয়।

 

সংঘর্ষে নুরুল আনোয়ার গ্রুপের মোঃ রুস্তম (৩৫), শহীদুল ইসলাম (৩৮), মাসুদ (৩১) ও জয়ন্ত দে শিমুল (৩০) সহ উভয় পক্ষের কয়েকজন আহত হন।

 

পরবর্তীতে রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে আহতরা চিকিৎসার জন্য চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে হাসপাতাল কম্পাউন্ডের ভেতরে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নুরুল আনোয়ার গ্রুপের সদস্য মোঃ রুস্তমের মাথায় গুরুতর আঘাত লাগে। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, বিএনপির নুরুল আনোয়ার গ্রুপ, মেয়র ডাঃ শাহাদাৎ গ্রুপ এবং এলডিপি সমর্থক মোঃ মানিকের লোকজনের মধ্যে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।

 

এ বিষয়ে চন্দনাইশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াছ খান পিপিএম জানান, ঘটনা সম্পর্কে তারা অবগত আছেন। কোন ধরনের অভিযোগ না পেলেও তারা ছায়া তদন্ত চালিয়ে যাচ্ছেন এবং ঐ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানান তিনি।

Tag
আরও খবর