বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক ঈশ্বরগঞ্জে অবৈধভাবে সার মজুদ রাখায় একজনের কারাদন্ড দুইজনের ৩৫ হাজার টাকা জরিমানা *টেকনাফে র‌্যাবের পৃথক দুইটি অভিযানের একটিতে পরিত্যক্ত অবস্থায় বিদেশী এসএমজি উদ্ধার এবং অপর অভিযানে ৩২৭ রাউন্ড তাজা গুলিসহ নারী আটক* চন্দনাইশে প্রশাসনের লোক পরিচয়ে অস্ত্রের মুখে ২৩ লাখ টাকার ডাকাতি চিলমারীতে "ফ্রেন্ডশিপ (FDIDP) প্রজেক্টের স্টাফ ও সমাজ সেবার" যৌথভাবে (CBR) এপ্রোচ মিটিং অনুষ্ঠিত হয়েছে। যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের অভয়নগর ইউনিটের অফিস উদ্বোধন

দোহাজারীতে সাঙ্গু ব্রিজের নিচে অনুমোদনহীন বালু ডাম্পিংয়ের প্রস্তুতি

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী হাইওয়ে থানার পাশে, সাঙ্গু নদীর ওপর নির্মিত ঐতিহ্যবাহী সাঙ্গু ব্রিজের নিচে অবৈধভাবে বালু উত্তোলন ডাম্পিং পয়েন্ট গড়ে তোলার প্রস্তুতি চলছে


স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি অনুমোদন ছাড়াই নদীতীরবর্তী ব্রিজের সংলগ্ন পয়েন্টে ড্রেজারের সাহায্যে বালু খালাস বিক্রির জন্য একটি প্রভাবশালী চক্র সক্রিয় হয়ে উঠেছে


বিষয়টি স্বীকার করে অভিযুক্ত বালু ব্যবসায়ী কালিয়াইশ ইউনিয়ন পরিষদের নম্বর ওয়ার্ডের মেম্বার জাহাঙ্গীর আলম জানান, বৈলতলীর অনুমোদিত বালু পয়েন্ট থেকে নদীপথে ট্রলার বা বাল্কহেডে করে বালু এনে বিওসির মোড় সংলগ্ন ব্রিজের নিচে ডাম্পিংয়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে


যোগাযোগ পরিবহন খরচের হিসাব তুলে ধরে তিনি বলেন, "সড়কপথে অতিরিক্ত পরিবহন খরচের কারণে ড্রেজার প্রতি ট্রিপে খরচ অনেক বেশি পড়ছে। বর্তমানে বৈলতলী পয়েন্ট থেকে বালু এনে ডাম্পিং করতে প্রতি ফুটে খরচ পড়ে যায় প্রায় টাকা। দূরত্ব বেশি হওয়ায় পরিবহন খরচও বাড়ে, ফলে অতিরিক্ত খরচের কারণে আপাতত এই ব্যবসা আমাদের পক্ষে লাভজনক হচ্ছে না। মূলত খরচ কমানোর জন্যই নদীপথে এনে ব্রিজের নিচে খালাসের এই পয়েন্টটি তৈরি করা হচ্ছে।"


এদিকে, সাঙ্গু ব্রিজের মতো একটি গুরুত্বপূর্ণ অবকাঠামোর একদম নিচ থেকে ড্রেজার বসিয়ে ঝুঁকিপূর্ণভাবে বালু তোলার প্রস্তুতিতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। সচেতন মহলের আশঙ্কা, ব্রিজের মূল পিলারের নিকটবর্তী স্থান থেকে বালু খালাস বা উত্তোলন করা হলে নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হবে এবং ব্রিজের স্থায়িত্ব মারাত্মক হুমকির মুখে পড়বে। রাতের আঁধারে চুরি করে নিচ থেকে বালু তুলে নেওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান স্থানীয়রা


অনুমোদনহীন এই বালু ডাম্পিং পয়েন্ট তৈরির কাজ বন্ধে স্থানীয় প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তার দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী


সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা বলেন, "বালুর ডাম্পিং পয়েন্ট করতে হলে ডিসি মহোদয়ের লিখিত অনুমতি লাগে। তাদের যদি ওই অনুমতিপত্র না থাকে, তবে কর্তৃপক্ষকে জানিয়ে নির্দেশমতো ব্যবস্থা নেওয়া হবে।"


চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার মো. আবদুর রহমান জানান, "সাঙ্গু ব্রিজের নিচে অবৈধভাবে বালু ডাম্পিং স্টেশন তৈরির বিষয়টি আমাদের নজরে এসেছে। অনুমোদনহীনভাবে এভাবে বালু মজুত ব্যবসা পরিচালনা করা হলে ব্রিজের চরম ক্ষতি হতে পারে। উক্ত জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের আওতাভুক্ত হওয়ায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার এখতিয়ার বোর্ডের রয়েছে। ব্রিজের সুরক্ষা নিশ্চিত করতে এবং অবৈধ বালু ডাম্পিং বন্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

 

Tag
আরও খবর