পবিত্র ১২ই রবিউল আউয়াল উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুরের সোনাইছড়িকুল হযরত ইমাম হাসান-হোসাইন (রা.) সুন্নি নূরানী মাদ্রাসা এবং গাউসিয়া কমিটি বাংলাদেশ (হাশিমপুর শাখা)-এর যৌথ উদ্যোগে বর্ণাঢ্য স্বাগত র্যালি ও জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার
(২২ আগস্ট) এলাকার
৫ নং হতে ৮নং ওয়ার্ডের মাজর
পাড়া, মুন্সি পাড়া,
সিকদার পাড়া ও
পূর্ব পাড়া হয়ে
র্যালিটি সোনাইছড়িকুল এলাকার
প্রধান প্রধান সড়ক
প্রদক্ষিণ করে মাদ্রাসা প্রাঙ্গণে এসে
শেষ হয়। এলাকার
প্রায় সহস্রাধিক আশেকে
রাসুল এ জশনে
জুলুসে অংশ নেন।
এ সময় পথিমধ্যে সর্বস্তরের মানুষ
জুলুসে অংশগ্রহণকারীদের পানি,
কলা ও চকলেটসহ বিভিন্ন উপহার
দিয়ে অভিবাদন জানান।
জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল
মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি
আহমদ হোসাইন আল-কাদেরীর নেতৃত্বে জুলুসে
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
শরাফত উল্লাহ, আবদুর
রশিদ, আবদুল্লাহ, আবদুল
মোনাফ, আবুল হাশেম,
বদল মেম্বার, জাহাঙ্গীর চৌধুরী,
আহমদ কবির, ফয়েজ
আহমদ, আবু তাহের
চৌকিদার, নুরুল আলম,
মো. ইসমাইল হোসাইন
সিরাজী, মো. আবছার,
মো. জাবেদ, মো.
সজীবসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও
এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
র্যালি শেষে
মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত আলোচনা
সভায় প্রধান বক্তা
মুফতি আহমদ হোসাইন
আল-কাদেরী বলেন,
"মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র
শুভ আগমন উপলক্ষে সমগ্র
সৃষ্টি জগৎ আনন্দিত হয়েছিল। রাসুল
(সা.)-এর প্রতি
ভালোবাসা প্রকাশ করতেই
এই জশনে জুলুসের আয়োজন।" তিনি আরও
বলেন, "জুলুসের সবুজ
পতাকা যেমন ইসলামের শান্তির প্রতীক,
তেমনি সবুজ রঙ
চোখের দৃষ্টিশক্তির জন্যও
উপকারী। সকল বিভ্রান্তিকর বক্তব্য এড়িয়ে নবীপ্রেমে উদ্বুদ্ধ হয়ে
প্রতিবছর এই জুলুস
পালনের আহ্বান জানাই।"
আলোচনা
সভায় সুফি-আলেমগণ
কিতাবের উদ্ধৃতি দিয়ে
উল্লেখ করেন, জুনায়েদ বাগদাদী (র.)
ও মা'রুফ
কারখী (র.)-এর
বাণী অনুযায়ী জশনে
জুলুসে অংশগ্রহণ, আলোকসজ্জা ও
তাবাররুক বিতরণের মাধ্যমে রাসুল
(সা.)-এর প্রতি
সম্মান প্রদর্শন করা
ঈমানের পরিচায়ক। পাশাপাশি সবাইকে
পাঁচ ওয়াক্ত নামাজ
আদায় ও হালাল
উপার্জনে জীবন পরিচালনার তাগিদ
দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে
সালাতু-সালাম পরিবেশন এবং
দেশ, জাতি ও
বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি,
সমৃদ্ধি ও পরকালীন মুক্তি
কামনা করে বিশেষ
দোয়া ও মোনাজাত পরিচালনা করা
হয়।
১২ ঘন্টা ১২ মিনিট আগে
১৭ ঘন্টা ১৪ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ১৪ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৫৭ মিনিট আগে
১ দিন ১৮ ঘন্টা ২৯ মিনিট আগে
২ দিন ১৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৩৫ মিনিট আগে
৫ দিন ১৬ ঘন্টা ৪১ মিনিট আগে