সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা

সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া

জোয়ারা বিশ্বম্ভর চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ড. সুব্রত বড়ুয়া

অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. সুব্রত বরণ বড়ুয়া বলেছেন, শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। প্রতিটি শিক্ষার্থী জাতির সম্পদ। তাদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা আমাদের সবার নৈতিক দায়িত্ব। 

তিনি বলেন, প্রযুক্তির যুগে মোবাইল ফোনের ক্ষতিকর দিকগুলো পরিহার করে শিক্ষামূলক কাজে প্রযুক্তির ব্যবহার করতে হবে। শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার করে নিজেদের জীবন গড়ার আহ্বান জানান তিনি। বর্তমান শিক্ষাব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার ছাড়া শিক্ষা জীবন অতিবাহিত করে প্রতিষ্ঠিত হওয়া কঠিন। তাই সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য। শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

গত ২২ আগস্ট সকালে চট্টগ্রামের চন্দনাইশ সদরস্থ জোয়ারা বিশ্বম্ভর চৌধুরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। 

প্রাক্তন শিক্ষার্থী পরিষদের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তিনকড়ি চক্রবর্তী। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও অবসরপ্রাপ্ত উপসচিব দিলীপ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইউনুছ। 

অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিধান কুমার মিত্র, প্রাক্তন শিক্ষার্থী ডা. মাহমুদুর রহমান, উৎপল রক্ষিত, সিরাজুল মোস্তফা, আমিনুল ইসলাম, রূপক রক্ষিত, মো. মহিউদ্দীন, মঈন উদ্দিন বাবর, প্রধান শিক্ষক মো. শফি উল্লাহ, অ্যাডভোকেট সিদ্ধার্থ রক্ষিত, দীপিকা চৌধুরী, উর্মি মিত্র, আবদুস সবুর অপু, মহি উদ্দিন, অভিভাবক রুবেল দত্ত এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী তাছমি বিনতে ইলিয়াছ ও তারিনা আজিজ প্রমুখ। 

আলোচনা শেষে জিপিএ-৫ প্রাপ্ত চার শিক্ষার্থীকে নগদ অর্থ ও ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া কর্মরত শিক্ষকদের নগদ অর্থ দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

Tag
আরও খবর