গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

নৌ-বন্দর চালু হলে রাজশাহীর অর্থনীতি গতিশীল হবে : লিটন


বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহীর ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিকে গতিশীল করতে পদ্মা নদীর নাব্যতা ফিরিয়ে এনে ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে গোদাগাড়ীর সুলতানগঞ্জ হয়ে রাজশাহী হয়ে আরিচা হয়ে ঢাকা পর্যন্ত নৌরুট চালুর কাজের অগ্রগতি হয়েছে। প্রথম পর্যায়ে ধূলিয়ান হতে গোদাগাড়ীর সুলতানগঞ্জ পর্যন্ত নৌরুট চালু হবে। এটি চালু পণ্য আমদানি-রপ্তানি করা যাবে। এরমধ্যে রাজশাহীর ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিকে গতিশীল হবে, কর্মসংস্থান সৃষ্টি হবে। সোমবার দুপুরে রাজশাহী সদর দলিল লেখক সমিতির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রাসিক মেয়র।



মতবিনিময় সভায় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর উন্নয়নে এখনো কিছু কাজ বাকি আছে। সেগুলো বাস্তবায়ন করতে চাই। এবার আমার নির্বাচনী স্লোগান হচ্ছে, উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান। রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর উন্নয়ন হচ্ছে। রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত সরাসরি ট্রেন ও বাস চালু করা হবে। এছাড়া বিসিক-২ উন্নয়ন কাজ চলমান রয়েছে। শিগগিরই প্লট বরাদ্দ দেয়া হবে। রাজশাহীর উন্নয়ন যাতে মুখ থুবড়ে না পড়ে, সেটি সবাইকে খেয়াল রাখতে হবে।



রাজশাহী সদর দলিল লেখক সমিতির সভাপতি আলহাজ¦ মহিদুল হকের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগে ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, দলিল লেখক সমিতির প্রবীণ সদস্য আব্দুর রকিব বুলবুল, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফিরোজ কবীর মুক্তা, সাবেক ছাত্রনেতা এ্যাড আবু রায়হান মাসুদ, মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান প্রমুখ। সভা সঞ্চালনা করেন রাজশাহী সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ শেখ জাকাতুল্লাহ। রাজশাহীকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে : এদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহীর উন্নয়ন দৃশ্যমান হয়ছে। আমি আরো নির্বাচিত হলে আগামীতে আরো ঝকঝকে তকতকে শহর হবে রাজশাহী। এই প্রথমবারের মতো কোন কোম্পানি ইউএস বাংলা রাজশাহীতে ভ্রমনের জন্য ট্যুর প্যাকেজ ঘোষণা করেছে। যেটি আগে চিন্তার করা যায়নি। আগামীতে রাজশাহীকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে।


সোমবার (০৮মে) রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে রাজশাহী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী নগরীকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছি।আরো সাজানো হবে। এবার সবচেয়ে বেশি গুরুত্ব পাবে কর্মসংস্থান। কারণ এই উন্নয়ন ও সৌন্দর্য্য ধরে রাখতে প্রয়োজন অর্থনেতিক প্রবাহ। সেটি এবার করতে চাই। রাজশাহী থেকে কলকাতা রেল ও বাস যোগাযোগ, নৌপথ, নৌবন্দর স্থাপন কাজ এগিয়ে চলেছে। বিসিক-২ উন্নয়ন কাজ এগিয়ে চলেছে, চামড়া শিল্প অঞ্চল গড়ে তোলা হচ্ছে। রাজশাহীকে পূর্ণাঙ্গ শিক্ষানগরী রূপে গড়ে তুলতে রাজশাহীতে কৃষি বিশ^বদ্যালয় স্থাপন করতে চাই। আমি নির্বাচিত হলে সবই সম্ভব হবে। সভায় যেকোন অপপ্রচার রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান রাসিক মেয়র।


রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান। বঙ্গবন্ধু পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মুহা. হবিবুর রহমান, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান সভামঞ্চে উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন ৩য়/৪র্থ শ্রেণী কর্মচারী, রাজশাহী জেলা ও মহানগরের সভাপতি এহসানুল কবির, ৩য়/৪র্থ শ্রেণী কর্মচারী রাজশাহী কলেজের সভাপতি মনোয়ার হোসেন মুন, প্রধান সহকারী জাফর আলী, ৩য়/৪র্থ শ্রেণী কর্মচারী, রাজশাহী সরকারি সিটি কলেজের সভাপতি মঈন উদ্দিন মামুন, ৩য়/৪র্থ শ্রেণী কর্মচারী রাজশাহী সরকারি মহিলা কলেজের সভাপতি নুরুল ইসলাম, ৩য়/৪র্থ শ্রেণী কর্মচারী নিউ গভঃ ডিগ্রি কলেজের সভাপতি শফিকুল ইসলাম সুইট, শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের আঃ ওয়াদুদ তাহসান প্রমুখ।



আইনজীবীদের সাথে রাসিক মেয়রের : রাজশাহীর বিজ্ঞ আইনজীবীদের সাথে মতবিনিময় করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সোমবার (০৮মে) দুপুর আড়াইটা থেকে চারটা পর্যন্ত ১নং পুরাতন বার ভবন হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহীর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে আবারো মনোনয়ন দিয়েছেন। আমার জন্মের শহর রাজশাহী। আমার পূর্বপুরুষ এ অঞ্চলে রাজনীতি করেছে। এ নগরীর উন্নয়নে কাজ করতে পেরেছি। নগরীকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছি। রাজশাহী দুই বার পরিবেশ পদক, এগারো বার স্বাস্থ্যসেবায় প্রথম স্থান অর্জন করেছে। রাজশাহী এখন এশিয়ার মধ্যে অন্যতম পরিচ্ছন্ন নগরী। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে। রাসিক মেয়র বলেন, উন্নয়ন দৃশ্যমান এবার হবে কর্মসংস্থান এটাই মুল বিষয়। রাজশাহীকে এগিয়ে নিতে ব্যবসা বাণিজ্য, সকল ক্ষেত্রে কাজ করতে হবে। কর্মসংস্থান সৃষ্টিতে রাজশাহী থেকে কলকাতা রেল যোগাযোগ, বাস যোগাযোগ, নৌপথ, নৌবন্দর স্থাপন কাজ এগিয়ে চলেছে। ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক প্রবাহ বৃদ্ধি পাবে। বিসিক-২ উন্নয়ন কাজ এগিয়ে চলেছে, চামড়া শিল্প অঞ্চল গড়ে তোলা হচ্ছে। চিকিৎসা ব্যবস্থা এগিয়ে নিতে নগরীর উত্তরে রাজশাহী মেডিকেল বিশ^বিদ্যালয় কাজ এগিয়ে চলেছে। সেখানে এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতাল গড়ে তোলা হবে। রাজশাহীকে পূর্ণাঙ্গ শিক্ষানগরী রূপে গড়ে তুলতে রাজশাহীতে কৃষি বিশ^বদ্যালয় স্থাপন করতে হবে। আগামীতে রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের ভবনটি বহুতল বিশিষ্ট ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ^াস প্রদান করেন মেয়র।



রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সভাপতি এ্যাভভোকেট ইব্রাহীম হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য মোঃ ইয়াহিয়া, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য একরামুল হক, রাজশাহী এ্যাডভোকেট বার এসোসিয়েশনের সাবেক সভাপতি লোকমান আলী, সাধারণ সম্পাদক জমসেদ আলী। সঞ্চালনা করেন এ্যাড মাজেদুল আলম শিবলী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এ্যাড জালাল উদ্দিন, এ্যাড রাশেদুন নবী আহসান, এ্যাড. বজলে তৌহিদ আল হাসান বাবলা, এ্যাডভোকেট নাসরিন আক্তার মিতা।

Tag
আরও খবর
একটি হারানো বিজ্ঞপ্তি

২৮৪ দিন ২০ ঘন্টা ২৩ মিনিট আগে


"হারানো বিজ্ঞপ্তি"

২৮৪ দিন ২০ ঘন্টা ২৯ মিনিট আগে




রাজশাহীতে ফল মার্কেটের দাবি ব্যবসায়ীদের

১০১২ দিন ২৩ ঘন্টা ৪৩ মিনিট আগে




মা-বাবার বিশ্বাস

১০৫৮ দিন ৫৬ মিনিট আগে