কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

রাজশাহীতে ৩ কোটি ৬ লাখ টাকার কৃষি প্রণোদনা

রাজশাহীর ৯ উপজেলার কৃষকদের মাঝে প্রায় ৩ কোটি ৬ লাখ টাকার কৃষি প্রণোদনা দিচ্ছে সরকার। জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় জেলার মোট ৩৭ হাজার ৭০০ জন কৃষককে ৩ কোটি ৫ লাখ ৫১ হাজার ৭৫০ টাকার সার ও বীজ সহায়তা দিবেন সরকার।

বিশ্বব্যাপী মন্দায় ফসলের উৎপাদন বৃদ্ধি করতে এবং নানা প্রাকৃতিক দুর্যোগে কৃষি খাতে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় এই বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ২২ হাজার ৫০০ জন কৃষককে সরিষা বীজে বরাদ্দ দেওয়া হয়েছে। এবার গত বছরের তুলনায় প্রায় ১৭ হাজার বেশি কৃষককে সার ও বীজ দেওয়া হবে। বিশ্বব্যাপী মন্দায় দেশে তৈল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করতে এবং আমদানী নির্ভরতা কমাতে এই প্রনোদনা। সরকার কৃষি খাতের এই ফসলে এবার সর্বচ্চো বরাদ্দ দিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় জেলায় রবি ২০২২-২৩ মৌসুমে ৩৭ হাজার ৭০০ জন কৃষকের জন্য ৩ কোটি ৫ লাখ ৫১ হাজার ৭৫০ টাকার সার ও বীজ বরাদ্দ দিয়েছে সরকার। ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে ধান, গম, ভুট্টা, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, মসুর, খেসারী, শীতকালীন মুগ, পেয়াজ, টমেটো, মরিচ এবং পরবর্তী খরিপ-১ মৌসুমে গ্রীষ্মকালীন ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে জেলার নয়টি উপজেলার অধিক ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে এই বীজ ও সার বিতরণ করা হচ্ছে।

জানা যায়, কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় অগ্রাধিকার তালিকাভুক্ত একটি কৃষক পরিবার এক বিঘা জমির জন্য গম বীজ-২০ কেজি, সরিষা ফসলের জন্য বীজ-১ কেজি, সার ডিএপি-১০ কেজি, এমওপি-১০ কেজি, চিনাবাদাম ফসলের জন্য বীজ-১০ কেজি, সূর্যমুখী ফসলের জন্য বীজ (হাইব্রিড) ১ কেজি, মসুরের জন্য বীজ-৫ কেজি, ডিএপি-৫ কেজি, এমওপি-৫, খেসারির জন্য বীজ-৮ কেজি, ডিএপি-৫ কেজি, এমওপি-৫ কেজি, টমেটোর জন্য বীজ-০.০৫ কেজি, ডিএপি-১০ কেজি, এমওপি-১০ কেজি এবং মরিচ ফসলের জন্য বীজ-০.৩০০ কেজি, ডিএপি-১০ কেজি, এমওপি-৫ কেজি উপকরণ সহায়তা প্রদান করা হবে।

সংযুক্ত নীতিমালা মোতাবেক এ কর্মসূচীর আওতায় অগ্রাধিকার তালিকাভুক্ত একটি কৃষক পরিবার প্রতি বিঘার জন্য ১ (এক) কেজি করে বোরো ধান হাইব্রিড বীজ, ২০ (বিশ) কেজি করে গম বীজ অথবা ০২ (দুই) কেজি করে ভূট্টা বীজ অথবা ০১ (এক) কেজি করে সরিষা বীজ, ০৫ (পাঁচ) কেজি করে শীতকালীন-গ্রীষ্মকালীন মুগ বীজ অথবা ১০ শতক জমির জন্য ০.২৫০ কেজি পেঁয়াজ বীজ পাবেন। এ কর্মসূচীর আওতায় সহায়তা হিসেবে বোরো ধান, গম ও সরিষা ফসলের জন্য অনুমোদিত তালিকাভুক্ত চাষীরা প্রতিজনে বিঘা প্রতি ১০ (দশ) কেজি ডিএপি, ও ১০ (দশ) কেজি এমওপি সার এবং গ্রীষ্মকালীন মূগ ও শীতকালীন মূগ ফসলের জন্য অনুমোদিত তালিকাভুক্ত চাষীরা প্রতিজনে বিঘা প্রতি ১০ (দশ) কেজি ডিএপি ও ০৫ (পাঁচ) কেজি এমওপি সার পাবেন।

অনূরুপভাবে ভূট্টা ফসলের জন্য চাষীরা প্রতিজনে বিঘা প্রতি ২০ (বিশ) কেজি ডিএপি ও ১০ (দশ) কেজি এমওপি সার এবং পেঁয়াজ ফসলের জন্য অনুমোদিত তালিকাভুক্ত চাষীরা প্রতিজনে বিঘা প্রতি ০৫ (পাঁচ) কেজি ডিএপি ও ০৫ (পাঁচ) কেজি এমওপি সার সহায়তা পাবেন। রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (প্রশিক্ষন) মোছা: উম্মে ছালমা জানান, বিশ্বব্যাপী মন্দায় ও খাদ্য ঘাটতি পুরণে ফসলের উৎপাদন বৃদ্ধি করতে এবং চলতি বছরের নানা প্রাকৃতিক দুর্যোগে কৃষি খাতে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় এই সহয়তা প্রদান করা হচ্ছে।

এবার জেলার নয়টি উপজেলায় ৩৭ হাজার ৭০০ জন কৃষককে ৩ কোটি ৫ লাখ ৫১ হাজার ৭৫০ টাকার সার ও বীজ সহায়তা দিচ্ছেন সরকার।তিনি আরও বলেন, ইতোমধ্যে জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির বৈঠকে উপজেলা পর্যায়ে বিতরণের বিভাজন সম্পন্ন হয়েছে। প্রতিটি উপজেলায় কৃষকদের তালিকা প্রস্তত করা হযেছে।

ওই তালিকা অনুযায়ী খুব শীঘ্রই এসব সহায়তা কৃষকদের মধ্যে বিতরণ করা হচ্ছে। আশা করছি, কৃষকদের সঠিকভাবে এসব সহায়তা দেওয়া হলে এবং এর যথাযথ ব্যবহার হলে লক্ষ্যমাত্রা পুরণে অনেকটাই সম্ভব হবে। সময় মত এসব প্রণোদনা উপকরণ কৃষকের আর্থিক সংকটে সহায়তা হবে। এজন্য কৃষি বিভাগ সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

Tag
আরও খবর
একটি হারানো বিজ্ঞপ্তি

৩৭০ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে


"হারানো বিজ্ঞপ্তি"

৩৭০ দিন ৯ ঘন্টা ১৭ মিনিট আগে




রাজশাহীতে ফল মার্কেটের দাবি ব্যবসায়ীদের

১০৯৮ দিন ১২ ঘন্টা ৩০ মিনিট আগে




মা-বাবার বিশ্বাস

১১৪৩ দিন ১৩ ঘন্টা ৪৩ মিনিট আগে