কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

প্রবাসী বৃদ্ধ হয়রানির শিকার


নোয়াখালী জেলার চাটখিলে ধর্মপুর গ্রামের ভূঁইয়া বাড়ির মৃত মোহাম্মদ উল্যার ছেলে প্রবাসী শামছুল ইসলাম (৬৫) দীর্ঘ ৪৫ বছর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত থেকে গত ডিসেম্বর মাসে নিজ বাড়িতে আসেন।  


বৃহস্পাতিবার ১৪ মে তিনি চাটখিলে সাংবাদিকদের জানান, তার একটি সেমি পাকা ঘর ছিল। তিনি প্রবাসে থাকা অবস্থায় ঘরটি ভাংগার ব্যবস্থা করলে তার ছোট ভাই অষ্ট্রোলিয়া প্রবাসী নজরুল ইসলাম ঘর ভাংগার কাজ যারা করেছিলেন তাদের মধ্যে তার বড় ভাই নুরুল ইসলাম, ছোট বোন আলেয়া বেগম, ভাগ্নি জামাই শহিদ উল্যা, দিনমজুর রুবেল এবং মাহফুজের নামে মিথ্যা বানোয়াট হয়রানী মূলক মামলা দায়ের করেন। 


বৃদ্ধ প্রবাসী জানান, এই মামলায় জড়িত পাঁচ জনের ব্যয় ভার বহন করতে হচ্ছে। ভাংগা সেমি পাকা ঘরের বিদ্যুত বিল, হোল্ডিং নম্বর, চৌকিদারীর টেক্স জমির নামজারি সহ সকল কাগজপত্র শামছুল ইসলামের নামে। গত ছয় মাস আগে তার সাথে তার ছোট ভাই নজরুল ও বাড়িতে আসেন। পরবর্তীতে এই বিষয়ে খিলপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে সালিশ হয় এবং জমি বন্টক নামা হয়। তার ছোট ভাই নজরুল ইসলাম বন্টক নামা হলে তিনি ঐ পাঁচ জনের নামে দায়ের করা মামলা প্রত্যাহার করবেন বললেও বন্টক নামা শেষ হওয়ার পর নজরুল ইসলাম মামলা প্রত্যাহার না করে অষ্ট্রোলিয়া চলে যান। বর্তমানে নজরুলের মনোনীত প্রতিনিধির মাধ্যমে মামলা পরিচালনা করছেন। বৃদ্ধ বয়সে শাসছুল ইসলাম মামলা মানসিক হয়রানির শিকার হয়ে বিপদর্যস্থ হয়ে পড়েছে। তিনি এই মামলা প্রত্যাহার এবং হয়রানী থেকে মুক্তি পেতে সরকারের বিভিন্ন সংস্থা ও দায়িত্বশীল ব্যাক্তিবর্গের সহযোগীতা কামনা করছেন।

আরও খবর