কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ট্রেজারার কানন


নোয়াখালী জেলায় কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার রক্ষার প্রত্যয়ে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

১২ মে (মঙ্গলবার) সকালে নোয়াখালী প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক জমকালো পরিচিতি সভায় আগামী এক বছর মেয়াদী এই কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের প্রধান উপদেষ্টা প্রবীন সাংবাদিক ডা. মো বোরহান উদ্দিন আগামি ১ বছরের জন্য কমিটি ঘোষনা করেন। কমিটিতে বৈশাখী টিভি নোয়াখালী প্রতিনিধি মো: লিয়াকত আলী খান সভাপতি, দৈনিক দিনকাল নোয়াখালী প্রতিনিধি মো জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক, দৈনিক আমার দেশ নোয়াখালী প্রতিনিধি মো আবুল কালাম আজাদ ভূঁইয়া সিনিয়র সহ-সভাপতি, এটিএন বাংলা নোয়াখালী তাজুল ইসলাম মানিক সহ সভাপতি, চলতি ধারা সম্পাদক এম বি আলম সহ-সভাপতি, দৈনিক ইনকিলাব নোয়াখালী প্রতিনিধি এহসানুল হক খসরু সহ-সভাপতি, দৈনিক কালবেলা নোয়াখালী প্রতিনিধি মো মোজাম্মেল হোসেন সিনিয়র সহ-সাধারণ সম্পাদক, দৈনিক খবরপত্র নোয়াখালী প্রতিনিধি আবদুস শাকুর হান্নান সহ-সাধারণ সম্পাদক, দৈনিক আমার সংবাদ জেলা প্রতিনিধি
মো ইমাম উদ্দিন আজাদ সহ-সাধারণ সম্পাদক,  দৈনিক উপকূল সম্পাদক ও প্রকাশক মো ইদ্রিস মিয়া সহ-সাধারণ সম্পাদক,  ইসলামীক টিভি জেলা প্রতিনিধি মো: কামরুল কানন কোষাধ্যক্ষ , দৈনিক প্রতিদিনের সংবাদ নোয়াখালী প্রতিনিধি
জুয়েল রানা লিটন সাংগঠনিক সম্পাদক , এখন টিভি স্টাফ রিপোর্টার প্রতিনিধি নাসিম শুভ দপ্তর সম্পাদক, স্টার নিউজ জেলা প্রতিনিধি মো গোলাম কিবরিয়া রাহাত সাহিত্য ও প্রকাশক সম্পাদক, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ঢাকা মেইল ও টাইমস অপ বাংলাদেশের জেলা প্রতিনিধি মো মাহবুবুর রহমান, দৈনিক ভোরের আলো জেলা প্রতিনিধি ফজলুল কাদের রাজু, বাংলাভিশন জেলা প্রতিনিধি মো হাসান আপ্যায়ন সম্পাদক।

এছাড়া আকাশ মো জসিম, আবদুর রহিম বাবুল, মো মোজাম্মেল কামাল, আজাদুল ইসলাম, মিজানুর রহমান রিয়াদ, এমএস রিজোয়ান, এম এস জামাল, মো আনোয়ার তোহা, জহিরুল হক জহির, মো সালাহ উদ্দিন,  রনি কুমার দাস, মোহাম্মদ হোসেন, মো ইব্রাহিম, মুজাহিদুল ইসলাম সোহেল, হানিফ মাহমুদ, আবদুল কাইয়ুম মানিক, সিরাজ উদ্দিন শাহিনসহ ১৮ জনকে নির্বাহী সদস্য করা হয়।

​সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা ও জেলা শহরে কর্মরত সাংবাদিকরা প্রেস ক্লাবে সমবেত হন। সভায় উপস্থিত সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন। পরিচিতি সভায় বক্তারা বলেন, পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে এই ইউনিয়ন জেলার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে।
​
​সভায় সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। নতুন এই কমিটির প্রধান লক্ষ্যগুলো হলো সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি। তরুণ সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা। সদস্যদের আপদকালীন সহায়তায় বিশেষ উদ্যোগ গ্রহণ।

​নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, নোয়াখালীর গণমাধ্যম কর্মীদের স্বার্থ রক্ষায় এই ইউনিয়ন সবসময় সোচ্চার থাকবে। বিশেষ করে তৃণমূল পর্যায়ে কর্মরত সাংবাদিকদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতে ইউনিয়নটি কার্যকর ভূমিকা রাখবে।
​পরিচিতি সভা শেষে এক আনন্দঘন পরিবেশে নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন। সভায় জেলার জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর