কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ


জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার নোয়াখালীর চাটখিল উপজেলা প্রতিনিধি আবু ছালেহ মাহমুদ চঞ্চল চৌধুরীর বিরুদ্ধে ফেসবুকে ফেইক আইডি থেকে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে। তিনি এই ঘটনার প্রতিকার চেয়ে গত শুক্রবার রাতে চাটখিল থানায় সাধারণ ডায়েরী করেছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে চঞ্চল চৌধুরী চাটখিলে কর্মরত সাংবাদিকদের জানান, গত কয়েকদিন থেকে তার বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন ফেইক আইডি থেকে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে তার সুনাম ক্ষুণ্নের অপচেষ্টা করা হচ্ছে। এমনটি চলতে থাকলে তিনি ভবিষ্যতে তার আরো বড় ধরনের ক্ষতির আশঙ্কা করেন। এসময় তিনি জানান, তার কর্মরত ব্যবসায়িক প্রতিষ্ঠান মোহাম্মদীয়া হাউজিংয়ের কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করতে একটি সংঘবদ্ধ চক্র এই অপপ্রচার চালাচ্ছে। এই ঘটনায় তার অনুসারী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাই এই সমস্ত ফেইক আইডি ব্যবহারকারীদের চিহ্নিত করে সাইবার ক্রাইম আইনে ব্যবস্থা গ্রহণের জন্য চাটখিল থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তিনি জোর দাবি জানিয়েছেন। 

এই ঘটনায় চাটখিল প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন সহ কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। 

এ ঘটনার বিষয়ে চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মোন্নাফের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এস আই মামুনকে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে।

Tag
আরও খবর