কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চাটখিলে কৃষক লীগের ত্রি- বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত।


নোয়াখালীর চাটখিলে হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে মোঃ হোসেনকে সভাপতি ও জাফর আহমেদকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

গতকাল বুধবার বিকেলে হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয় সভা কক্ষে উপজেলা কৃষক লীগের যুগ্ম সাধারন সম্পাদক তোফায়েল আহমেদের সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা এইচ এম কবির হোসেনের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ও আওয়ামীগ নেতা এইচ এম বাকীবিল্লাহ।

সম্মেলন উদ্বোধন করেন উপজেলা কৃষক লীগের সভাপতি হেলাল উদ্দিন ফিরোজ। এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সাধারন সম্পাদক মমিনুল ইসলাম দুলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াসউদ্দিন সিদ্দিকী, কৃষক লীগ নেতা ওহিদুর রহমান, সোহাগ, রাতুল চন্দ্র দাস, মনির হোসেন মেম্বার, গুলশান আরা বেগম প্রমূখ। সম্মেলন শেষে মোঃ হোসেনকে সভাপতি ও জাফর আহমেদকে সাধারন সম্পাদক করে কৃষক লীগের ৫৭ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।

Tag
আরও খবর