কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

চাটখিল-সোনাইমুড়ীতে উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের ফ্রি ওয়াইফাই





  নেতা-কর্মীরা যাতে বিনা খরচে ইন্টারনেট সেবা পেতে পারে, সরকারের উন্নয়ন কার্যক্রমের প্রচারণা চালাতে পারে, সেজন্য নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) নির্বাচনী এলাকায় ৫টি স্থানে ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন করেছেন। উদ্বোধন করেন চাটখিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি, একটিভ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।

মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে একটিভ ফাউন্ডেশনের অর্থায়নে স্থানীয় সংসদীয় আসনের চাটখিল বাজার, সোনাইমুড়ী বাজার, হালিমা দিঘির পাড়, জয়াগ বাজার ও পাল্লা বাজারে এ সকল ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাকী বিল্লাহ, পাঁচগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি জাহাঙ্গীর আলম দুলাল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাবর, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আহসান হাবিব সমির, উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, পৌরসভার প্যানেল মেয়র মজিবুর রহমান নান্টু, ল পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান খান বাবুল, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমন চৌধুরী ও  বিআরডিবির চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির  বলেন, 'স্মার্ট বাংলাদেশ গঠন করতে আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচিত করার কোনো বিকল্প নেই। দেশের জনগণের কাছে শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ড অনলাইনে তুলে ধরার জন্য এই ফ্রি ওয়াইফাই জোন গড়ে তোলা হচ্ছে।' আগামী কয়েক মাসের মধ্যেই এই দুই উপজেলার গুরুত্বপূর্ণ সকল পয়েন্টে ফ্রি ওয়াইফাই জোন স্থাপন করবেন বলেও তিনি প্রতিশ্রুতি দেন।

উদ্বোধন অনুষ্ঠানে চাটখিল ও সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর